বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে তিনি নিজেই জানিয়েছেন বিয়ের খবর। বিয়েতে কবুল বলার পর রাত ৯টায় নিজের আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা।
একটি সূত্র জানিয়েছে, এটি জোভানের প্রেম বা নিজের পছন্দ নয়। তার স্ত্রীকে পারিবারিকভাবেই পছন্দ করা হয়েছে। তবে বিয়ের আগে একে অন্যকে জানতে সময় নিয়েছেন এবং দুজনে কথাও বলেছেন বহুবার। গত মাসে বিয়ের আগের সব রীতিনীতি সম্পন্ন হয় বলে জানা গেছে।
সাদাকালো কাপল ছবি পোস্ট করে অভিনেতা ফেসবুকে ছবি প্রকাশ করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’।
তবে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, জোভান যাকে বিয়ে করেছেন তিনি তার প্রেমিকা। বিনোদন জগতের কেউ নন। বাসা রাজধানীর পুরান ঢাকায়। পড়ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে।
জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা, যিনি জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আর প্রেম থেকেই বিয়ে।
সূত্রগুলোর দাবি, বিয়ের আগে দেড় বছর প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই হয়েছে।
আরও খবর
‘সাইফুল লাইব্রেরী’ নিয়ে আলোচনায় বৃষ্টি-বাসার
জনপ্রিয় দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি একসঙ্গে বছরের শুরুতেই দর্শককে উপহার দিয়েছেন ‘সাইফুল লাইব্রেরী’ শিরোনামের একটি নাটক। নাটকটি...
গুঞ্জন হচ্ছে সত্যি, বিয়ে করছেন জেফার-রাফসান
দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বহুল...
যে কারণে ‘এটা আমাদেরই গল্প’ নিয়ে এত আলোচনা
‘দীর্ঘদিন পর পরিবার নিয়ে দেখার মতো একটা ধারাবাহিক নাটক পেলাম। নাটকটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে।’—এটা আমাদেরই গল্প নিয়ে ফেসবুকে লিখেছেন...
তৌহিদ আফ্রিদির বউ কে, রাইসা না রিসা?
[embed]https://www.youtube.com/watch?v=zlT0rNqj0-Q[/embed] আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। জানা যায়, রাইসা নামের এক তরুণীকে বিয়ে...
কি খবর দিলেন তিশা (ভিডিও)
[embed]https://www.youtube.com/watch?v=jIq6fmZTRxw[/embed] তানজিন তিশা। নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তিনি। তবে ইদানিং ছোটপর্দার কাজে খুব একটা দেখা মেলে না তার। শোনা যাচ্ছে সিনেমা...
২০ বছর একসঙ্গে মোশাররফ করিম-জুঁই (ভিডিও)
[embed]https://www.youtube.com/watch?v=iqv4VqFDxAQ[/embed] কোচিংয়ের শিক্ষক থেকে খ্যাতনামা অভিনেতা মোশাররফ করিম। তার ছাত্রী ছিলেন রোবেনা জুঁই। পরে ছাত্রী থেকে জুঁই হয়ে গেলেন ঘরনী।...
