‘দীর্ঘদিন পর পরিবার নিয়ে দেখার মতো একটা ধারাবাহিক নাটক পেলাম। নাটকটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে।’—এটা আমাদেরই গল্প নিয়ে ফেসবুকে লিখেছেন সুমন ইসলাম নামের এক দর্শক।

মারিয়া তাবাসসুম নামের এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘আমাদের পুরো পরিবার নাটকটি দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি।’

একসময় ঢাকার ধারাবাহিক নাটকের বেশ জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তায় ভাটা পড়েছে। বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকেরা। এর মধ্যেই এটা আমাদেরই গল্প আলাদাভাবে নজর কেড়েছে।

ধারাবাহিকটি নির্মাণ করেছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। ধারাবাহিকটির মোট ৫২টি পর্ব প্রচারিত হবে। এপ্রিলে এর প্রচার শেষ হবে।

প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এর সম্প্রচার, গেল বুধবার মুক্তি পেয়েছে নাটকটির ১৯তম পর্ব।

তিন দিনের ব্যবধানে পর্বটি ৯৬ লাখের বেশিবার দেখা হয়ে গেছে। সিনেমাওয়ালা চ্যানেলে ধারাবাহিকটির প্রথম পর্ব ১ কোটি ৩০ লাখের বেশিবার দেখা হয়েছে। এর বাইরে কোনো পর্ব ১ কোটি বার, কোনো পর্ব ৮০ লাখের বেশিবার দেখেছেন দর্শক।

এক পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়।

দর্শকেরা বলছেন, ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো। পাশাপাশি এর গল্প ও চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন তারা।

এতে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরীসহ অনেকে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কম খরচে মেঘালয় ভ্রমণ
Next post ‘টক্সিক’-এর টিজার প্রত্যাহার দাবি
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...