‘সাইফুল লাইব্রেরী’ নিয়ে আলোচনায় বৃষ্টি-বাসার

জনপ্রিয় দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি একসঙ্গে বছরের শুরুতেই দর্শককে উপহার দিয়েছেন ‘সাইফুল লাইব্রেরী’ শিরোনামের একটি নাটক। নাটকটি রচনা করেছেন অপূর্ণ রুবেল, নির্মাণ করেছেন রুবেল আনুশ। গত ৩১ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ হয়েছে নাটকটি।

প্রচলিত ঘরানার বাইরের একটি গল্প ‘সাইফুল লাইব্রেরী’ নাটকটি। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর যখন আমাদের নতুন নাটক হিসেবে সাইফুল লাইব্রেরী প্রকাশ পেল তখন যেন দর্শকের কাছ থেকে আরও বেশি সাড়া পেতে শুরু করি। সাইফুল লাইব্রেরীর গল্পটা একেবারেই অন্যরকম।

অভিনেতা খায়রুল বাসারও ‘সাইফুল লাইব্রেরী’ নাটকটির দর্শকপ্রিয়তা নিয়ে বেশ উচ্ছ্বসিত। তবে বাসার এই সময়ে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউবে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ নাটকের জন্য।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *