সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও অঞ্জন দত্তের সৃজনশীল জগৎ বহুমাত্রিক। গান লেখা, সুর করা ও গাওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন সিনেমার সঙ্গে যুক্ত। অভিনয় করেছেন বহু খ্যাতিমান পরিচালকের ছবিতে, আবার নিজেও পরিচালনা করেছেন চলচ্চিত্র। নিয়মিত লেখালেখির মধ্য দিয়ে নিজের জীবন ও সময়কে ধরার চেষ্টাও করেছেন বারবার।

এতদিন তার জীবনের নানা গল্প টুকরোভাবে উঠে এসেছে কখনও তাঁর লেখায়, কখনও অন্যদের কলমে। এবার সেই স্মৃতিগুলো আরও গুছিয়ে, নিজের ভাষায় তুলে ধরতেই আত্মজীবনী লিখেছেন তিনি।

আগামীকাল অঞ্জন দত্তের জন্মদিন। এদিন তিনি ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা দেবেন। গত ১৫ জানুয়ারি দে’জ প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে তার লেখা বই ‘অঞ্জন নিয়ে’।

এ উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে আয়োজন করা হয় ‘বাহাত্তুরে অঞ্জন’ শীর্ষক অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তাঁর হাতেই বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়।

বই প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, ‘এই বয়সে আত্মজীবনী লেখাকে তিনি সবচেয়ে উপযুক্ত মনে করেছেন।’

তার মতে, পরে হয়তো অতিরিক্ত আবেগ কাজ করতে পারে বা নিজের রসবোধ নষ্ট হয়ে যেতে পারে। তাই এখনই সত্যিটা লেখার সিদ্ধান্ত নিয়েছেন। বইয়ে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন, শিল্পী হয়ে ওঠার পথ, কাজের অভিজ্ঞতা এবং মৃণাল সেন ও সত্যজিৎ রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে তার সম্পর্কের নানা স্মৃতি।

পাশাপাশি রয়েছে বিদেশে কাজ করার অভিজ্ঞতা ও কম জানা কিছু অধ্যায়। অঞ্জনের বিশ্বাস, এই বইয়ের মধ্য দিয়ে পাঠকেরা তাকে আরও গভীরভাবে, নতুন দৃষ্টিতে চিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ‘অঞ্জনা’ নিয়ে আসছেন মনির খান
Next post গুঞ্জন হলো সত্যি: বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...