দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মনির খান। এই গায়কের ‘অঞ্জনা’ সিরিজের গানগুলো তার ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়। প্রতি বছরই এ সংগীতশিল্পী জানুয়ারির প্রথম দিনে ‘অঞ্জনা’ সিরিজের নতুন গান প্রকাশ করে আসছেন। এ বছরের প্রথম দিন বিশেষ এক কারণে সেটা স্থগিত করলেও এবার নতুন গানটি প্রকাশের দিনক্ষণ জানালেন মনির খান।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় ‘এমকে মিউজিক২৪’ ইউটিউব চ্যানেলে ‘অঞ্জনা ২৬’ শিরোনামের এই গানটি মুক্তি পাবে। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পী। গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার।

বরাবরের মতো ২০২৬ সালের প্রথম দিনে অঞ্জনা সিরিজের নতুন গান প্রকাশের পরিকল্পনা থাকলেও শিল্পী জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবেই তিনি গানটির মুক্তি স্থগিত করেন। এ প্রসঙ্গে মনির খান জানান, সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল নির্ধারিত সময়েই ‘অঞ্জনা’ সিরিজের নতুন গানটি প্রকাশ করা হবে।

গানটিও নিয়ে তিনি আশাবাদী জানিয়ে বলেন, ‘এ গানের জন্য শ্রোতারা একটি বছর অপেক্ষা করেন। এবছর জানুয়ারির এক তারিখে গানটি প্রকাশ করতে না পেরে সবার কাছে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমি দুঃখ প্রকাশ করেছি। তারপরেও আমার যারা একান্ত অনুরাগী রয়েছেন, তারা মানতে চাইছিলেন না। এবার তাদের অপেক্ষার পালা শেষ হল। রাজধানীর বিভিন্ন স্থানে গানটির ভিডিও করা হয়েছে। ‘অঞ্জনা ২৬’ গানটি কেমন হয়েছে সবার কাছ থেকে জানার অপেক্ষায় রয়েছি।’

এদিকে, দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও বিএনপিতে সক্রিয় হয়েছেন মনির খান। দলীয় সূত্র জানায়, দলে ফেরার পর তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র গঠিত ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে মনির খানকে।

উল্লেখ্য, সংগীতে অবদান রাখার জন্য মনির খান তার ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এখন পর্যন্ত এই শিল্পীর ৪২টিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী
Next post আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত 
Close

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...