সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ও ভিডিওতে সমুদ্রতীরে এক তরুণীর সঙ্গে দেখা গেছে অভিনেতা প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে। সৈকতে নিরিবিলি সময় কাটাচ্ছেন শুভাশিস মুখার্জি ও এক তরুণী। সেই দৃশ্য ঘিরেই শুরু হয় নানা আলোচনা।

গুঞ্জন উঠেছে, নিজের মেয়ের বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি।

বিতর্ক তুঙ্গে উঠতেই পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন শুভাশিস নিজেই।
ভ্রমণে যাওয়ার কথা স্বীকার করলেও প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করে দেন শুভাশিস।

তিনি জানান, বাস্তব জীবনের নয়, এই সম্পর্ক সম্পূর্ণই পর্দার গল্প। কৌতুকাভিনেতা রাজু মজুমদারের পরিচালনায় নির্মিত তাঁর প্রথম ছবি ‘ফণীবাবু ভাইরাল’-এর শুটিংয়ের প্রয়োজনে তাঁরা সমুদ্রতীরে গিয়েছিলেন।

এই সিনেমায় শুভাশিস মুখার্জির বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। ছবির গল্পে অসম বয়সী এক জুটির প্রেম ও রোম্যান্স দেখানো হয়েছে, যা দর্শকের কৌতূহল বাড়িয়েছে।

নিজের চেয়ে অনেক কম বয়সী অভিনেত্রীর সঙ্গে রোম্যান্টিক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মজার ছলে শুভাশিস বলেন, “ভাবতেই আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে।”

তিনি আরও জানান, ছবিতে তাঁদের একাধিক রোম্যান্টিক দৃশ্য ও গান রয়েছে।

অসম বয়সের প্রেমকাহিনি নিয়ে নির্মিত ‘ফণীবাবু ভাইরাল’ সিনেমায় শুভাশিস ও রোশনির পাশাপাশি অভিনয় করেছেন খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিকসহ টালিউডের আরও পরিচিত মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ৮৩ বছরেও তরুণ অমিতাভ
Next post বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী
Close

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...