টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের দু’মাস না যেতেই এবার অভিনেত্রী দিলেন সুখবর। মা হতে চলেছেন প্রিয়াঙ্কা জামান।
অভিনেত্রী জানান, তার জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। মাতৃত্বের অনুভূতিকে তিনি বর্ণনা করেন জীবনের সবচেয়ে সুন্দর ও আবেগঘন অভিজ্ঞতার একটি হিসেবে। পরিবার ও ভক্তদের ভালোবাসা এবং দোয়ায় তিনি ভীষণভাবে আপ্লুত বলেও জানান এই অভিনেত্রী।
এই আনন্দঘন মুহূর্তে ভবিষ্যৎ সন্তানের নামও আগেভাগেই ঠিক করে রেখেছেন প্রিয়াঙ্কা জামান।
তার কথায়, ‘ছেলে হলে সন্তানের নাম রাখবেন “আফফান বিন রাকিব” আর মেয়ে হলে নাম রাখবেন “মারিয়াম বিন্তে রাকিব”।’
নতুন অতিথিকে ঘিরে এখন অপেক্ষা, ভালোবাসা আর স্বপ্নে ভরা দিন কাটছে তার। প্রিয়াঙ্কা জামানের মা হতে যাওয়ার খবরে ইতিমধ্যেই বিনোদন অঙ্গনে এবং ভক্তদের মাঝে বইছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার।
আরও খবর
মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী
তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা...
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
