তানজিন তিশা। নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তিনি। তবে ইদানিং ছোটপর্দার কাজে খুব একটা দেখা মেলে না তার। শোনা যাচ্ছে সিনেমা করবেন তিনি। সেটার প্রস্তুতি নিচ্ছেন তারকা। এ কারণেই নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। তবে একেবারে ছেড়ে দেননি। ভালো গল্প ও চরিত্র পেলেই লুফে নেন তিশা।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘খুনসুঁটি’ নামে একটি নাটক। এতে তার বিপরীতে রয়েছেন খাইরুল বাসার। একটি কুস্তি পরিবারকে কেন্দ্র করে নাটকটির গল্প তৈরি হয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।
এতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প একেবারেই ভিন্ন ধরনের। যেখানে একটি পরিবারের গল্প, আবেগ ও ভালোবাসা দেখানো হয়েছে। প্রকাশের পর প্রত্যাশা অনুযায়ী সাড়াও পাচ্ছি। গতানুগতিক গল্প থেকে বের হয়ে ভিন্ন কিছু করলে দর্শক কখনোই নিরাশ করেন না। তারা নতুনত্ব চায়। সেজন্যই নাটকটিতে কাজ করেছি। সব সময় চেষ্টা করি ভিন্ন গল্পে ও নতুন চরিত্রে সব সময় হাজির হতে। এখন খুব সতর্কতার সঙ্গে বেছে বেছে কাজ করছি।’
নাটকটির পোস্টার শেয়ার করে তিশা ক্যাপশনে লেখেন, ‘কামিং সুন। যার বাংলা অর্থ দাঁড়ায়, শিগগিরই আসছে।’
অভিনেত্রীর এমন পোস্টে অনেকেই করেছেন মন্তব্য। ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের খবরে ইতিবাচক সাড়া দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, অসাধারণ নাটক। আরেকজন লিখেছেন, সুন্দর অপেক্ষায় রইলাম।
এদিকে চলতি মাসের শুরুতেই ‘পুতুল সংসার’ নামে সেরা অভিনেত্রীর বিশেষ সম্মাননা পেয়েছেন তিশা। অন্যদিকে টিভি নাটকে কম দেখা গেলেও এই অভিনেত্রী এখন ওয়েবের কাজে বেশি মনোযোগী। শিগগিরই সিনেমায় তাকে দেখা যাবে বলে জানান এই অভিনেত্রী। তবে কার সিনেমায় অভিনয় করছেন সেটা স্পষ্ট করে বলেননি তানজিন তিশা।
প্রসঙ্গত, র‌্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হয় তিশার। এরপর টেলিফোন নেটওয়ার্ক রবির বিজ্ঞাপনে দর্শক নজরে পড়েন। তারপরই নাটকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান এ অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ৫৪ বছরেও অবিবাহিত টাবু (tabu) | হ*ট ♨️ শরীরের রহস্য কি?
Next post তৌহিদ আফ্রিদির বউ কে, রাইসা না রিসা?
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...