বিনোদন কিংবা ক্রীড়া দুনিয়া, রাজনৈতিক ব্যক্তি কিংবা আলোচিত নানা গল্প নিয়ে বায়োপিক অনেক হয়েছে। আকাশচুম্বী সাফল্য ধরাও দিয়েছে মূল চরিত্রে অভিনয় করা অভিনেতার ভাগ্যে। এবার সে তালিকায় সংযোজন ‘পপ সম্রাট’ মাইকেল জ্যাকসন। নতুন খবর হলো তাকে নিয়ে বানানো হচ্ছে বায়োপিক।

জানুয়ারি মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের কাজ। পরিচালনায় অ্যান্তোনি ফুকওয়া। প্রযোজনায় লায়নসগেট। মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন তারই ভাগ্নে জাফার জ্যাকসন। আন্তর্জাতিক বাজারে এই ছবির স্বত্বও কেনা হয়ে গেছে।

গ্রাহাম কিংয়ের সঙ্গে যৌথভাবে এই বায়োপিকের প্রযোজনা করছেন জন ব্রাঙ্কা, জন ম্যাকক্লেন। তারা মাইকেল জ্যাকসন এস্টেটের কোএক্সিকিউটরও। গ্ল্যাডিয়েটর এবং দ্য অ্যাভিয়েটর খ্যাত জন লোগান ইতোমধ্যেই চিত্রনাট্য লেখা শুরু করেছেন।

মাইকেলের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন দেখানো হবে এই ছবিতে। যদিও পপ সম্রাটের জীবনের বিতর্কিত ঘটনাগুলোকে আদৌ কীভাবে দেখানো হবে? তা এখনও নির্মাতারা পরিষ্কার করে জানাননি। ২০২৫ সালে মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের এই বায়োপিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিয়ে করলেন জোভান, পাত্রি কে?
Next post জানা গেল জোভানের স্ত্রীর পরিচয় (ভিডিও)
Close

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...

সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন সালমান শাহ। [embed]https://www.youtube.com/watch?v=h_-pulbsd44[/embed] মাত্র...

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...

যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’

রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়। নির্মাতা...