ভারতে সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। গত বছরই দেশটিতে প্রবল বিতর্ক তৈরি হয় ‘পাঠান’ ও ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে। বিতর্কের ভয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো অনেক হিসাব–নিকাশ করে সিনেমা মুক্তি দেয়। তাতেও শেষ রক্ষা হলো না। প্রবল বিতর্কের মুখে নেটফ্লিক্সে মুক্তির পরও সরিয়ে নেয়া হলো দক্ষিণি সিনেমা ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক নিলেশ কৃষ্ণার ড্রামা ঘরানার এ সিনেমাটি। পরিচালক নিলেশের এটি প্রথম সিনেমা। নয়নতারা, জয়, সত্যরাজ অভিনীত সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। তবে গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর বেশিসংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ে সিনেমাটি। বিতর্কটা শুরু হয় এর পরই।

দর্শকের একাংশ ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে তারা বলেন, ছবিটিতে আপত্তি করার মতো অনেক বিষয়ই আছে। কারণ, এখানে ‘লাভ জিহাদ’কে উসকে দেয়া হয়েছে।

ছবির গল্প অন্নপুরাণী নামে উচ্চাভিলাষী এক নারীকে কেন্দ্র করে। যে একটি রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। তার স্বপ্ন ভারতের সেরা শেফ হওয়া। এক বন্ধুর সাহায্যে সে নিজের স্বপ্ন পূরণের পথে ছোটে। ছবির মূল বক্তব্য, খাবারের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। তবে প্রতিবাদকারীদের বক্তব্য, ছবিতে রামকে আমিষভোজী হিসেবে দেখানো হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

হিন্দু সেবা পরিষদ নামের একটি গোষ্ঠী ভারতের মধ্যপ্রদেশের ছবির অভিনেত্রী নয়নতারা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। এ ছাড়া অভিযোগ করা হয়েছে মুম্বাইয়েও।

প্রবল বিতর্কের মধ্যে ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জি স্টুডিওজ এর মধ্যেই দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিতর্কিত দৃশ্যগুলো সরিয়ে ছবিটি পুনরায় মুক্তি দেয়া হবে। তবে এ বিষয়ে ছবির প্রধান অভিনেত্রী নয়নতারার বক্তব্য পাওয়া যায়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে নেটফ্লিক্সের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, তবে সিনেমাটি প্রত্যাহার করে নেয়া প্রসঙ্গে প্ল্যাটফর্মটি কোনো বক্তব্য দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post জানা গেল জোভানের স্ত্রীর পরিচয় (ভিডিও)
Next post বিয়ে করলেন অর্ষা (ভিডিও)
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...