নিজের মৃত্যু নিয়ে নাটক করে পরদিন প্রকাশ্যে এসে অভিনেত্রী পুনম পাণ্ডে জানান তিনি বেঁচে আছেন। মৃত্য নিয়ে এমন নাটক করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অনেকে।

গত শুক্রবার পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবর প্রচার করা হয়। পরে তার ম্যানেজারের বরাতে এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ ভারতের শীর্ষ সংবাদমাধ্যমে পুনমের মৃত্যুর খবর আসে। এতে বলা হয়, জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী মারা গেছেন।

কিন্তু শনিবার সকালে জানা গেল, এটি ছিল শুধু শিল্পীর নিজ উদ্যোগে ছড়ানো গুজব। ইনস্টাগ্রাম থেকে ভিডিও পোস্ট করে পুনম ঘোষণা করেন, তিনি জীবিত! ২৪ ঘণ্টা ধরে কেন তিনি নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন; খোলাসা করলেন সে বিষয়েও!

ভিডিওতে পুনম জানালেন, জরায়ুমুখের ক্যানসার নিয়ে নারীদের সচেতন করাই ছিল তার উদ্দেশ্য। এ জন্য নিজের মৃত্যুর নাটক সাজিয়ে ভারতব্যাপী সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন!

এদিকে নিজেকে ‘জীবিত’ ঘোষণার পর থেকে পুনমকে তুলাধোনা হতে থাকেন নেটিজেনরা। হাজার হাজার মানুষ তাকে ধিক্কার দিতে থাকেন। শুধু সাধারণ মানুষই নন, মৃত্যু নিয়ে এমন অপপ্রচারে ক্ষিপ্ত হয়েছেন বলিউডে পুনমের কাছের বন্ধুবান্ধবও!

প্রযোজক, নির্মাতা একতা কাপুর থেকে শুরু করে অভিনেত্রী রাখি সাওয়ান্তরা মৃত্যু নিয়ে পুনমের এমন কাণ্ডে বেজায় চটেছেন। তার মৃত্যুতে কঙ্গনা রানাউত থেকে শুরু করে বহু বলিউড তারকা শোক প্রকাশ করেছিলেন! কিন্তু পুনমের জীবিত ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেগুলো সরিয়ে নিতে দেখা গেছে।

একটি কোম্পানির হয়ে এমন প্রচারণায় অংশ নেওয়ায় ওই কোম্পানি ও পুনমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলছেন অনেকে। বাধ্য হয়ে শনিবার দুপুরে আরও দুটি ভিডিও পোস্ট করেন পুনম। মৃত্যুর খবর চাউর হওয়ায় যারা আঘাত পেয়েছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থনাও করেন এই বিতর্কিত মডেল ও অভিনেত্রী।

পুনমের উদ্দেশ্য যত সৎ-ই হোক, মানতে পারছেন না কেউ। বিশেষ করে পুনমের এমন পোস্টে সরাসরি এসে মন্তব্য জানিয়েছেন বলিউডের দাপুটে প্রযোজক একতা কাপুর। তিনি লিখেছেন, ‘এটার নাম সচেতনতা? সরকারের উচিত তোমার এবং ওই সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া।’

পুনমের জীবিত হওয়ার খবরে এক ভিডিও বার্তায় রাখি সাওয়ান্ত বলেছেন, ‘পুনম যা করেছেন, খুব ভুল করেছেন। শুধুই ভুল নয়। অন্যায়ও করেছেন। এভাবে সাধারণের অনুভূতি নিয়ে খেলার কোনো অধিকার নেই তার। তিনি সাংবাদিকদের হেনস্তা করেছেন। অনুরাগীদের আহত করেছেন।

বলিউড শোকস্তব্ধ এ রকম খারাপ খবরে। এগুলো করার কোনো অধিকার নেই। উদ্দেশ্য যতই মহৎ হোক, এ ধরনের সস্তা প্রচার পুনম না করলেও পারতেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post গ্র্যামি অ্যাওয়ার্ড ঘরে তুললেন যারা
Next post অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...