লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪’। ৪ ফেব্রুয়ারি ‘৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড’-এ অনুষ্ঠানে জমকালো আয়োজনের মাধ্যমে বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সঙ্গীত তারকাদের সম্মানিত করা হয়েছে।

দি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস তার ‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য। সেরা একক পারফরম্যান্সের পুরস্কারও (ফ্লাওয়ার) ঘরে তুলেছেন গায়িকা।

বিলি এইলিশ এবং তার ভাই ফিনিয়াস সং অব দ্য ইয়ার খেতাব জিতেছেন। তারা এই পুরস্কার হোয়াট ওয়াজ আই মেড ফর গানটির জন্য পেয়েছেন। এই গানটি বার্বি ছবিতে ছিল। অন্যদিকে টেলর সুইফ্ট ১৩ তম বারের জন্য এই পুরস্কার পেলেন।

সেরা পপ ভোকাল অ্যালবামের জন্য পুরস্কার পেয়েছেন টেলর সুইফ্ট। তিনি এই খেতাব তার মিডনাইট অ্যালবামের জন্য পেয়েছেন।

সেরা ‘আর এন্ড বি’ গানের বিভাগের পুরস্কার ঘরে তুলেছেন সর্বোচ্চ মনোনয়নপ্রাপ্ত এসজেডএ (স্নুজ)। সেরা প্রগতিশীল ‘আর এন্ড বি’ অ্যালবামের (স্নুজ) পুরস্কারও ঘুরে তুলেছেন এসজেডএ। ফোবি ব্রিজার্স-এর সঙ্গে সেরা যৌথ পারফরম্যান্সের পুরস্কারও ঘরে তুলেছেন এসজেডএ।

সেরা আঞ্চলিক অ্যালবাম নির্বাচিত হয়েছে ক্যারল-জি’র ‘মানানা ছেরা বনিতো।’ বছরের সেরা নতুন আর্টিষ্ট নির্বাচিত হয়েছেন ভিক্টোরিয়া মনেট। সেরা ফোক অ্যালবামের পুরস্কার জিতেছেন জনি মিচেল (জনি মিচেল এট নিউপোর্ট)।

সেরা র‌্যাপ অ্যালবাম নির্বাচিত হয়েছে কিলার মাইকের ‘মাইকেল।’সেরা রক পারফরম্যান্সের বিজয়ী হয়েছেন বয়জিনিয়াস (নট স্ট্রং এনাফ)।

এছাড়াও অন্যান্য ক্যাটাগরীতে বছরের সেরা পারফরমারদের দেওয়া হয়েছে গ্র্যামির পুরস্কার। মোট ৯৪টি বিভাগে বছর সেরা পুরস্কার জিতেছেন তারা।

ট্রেভর নোহ’র সঞ্চালনায় এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দুবাইয়ে আটকে আছেন সোফিয়া হায়াত
Next post নিজের মৃত্যু নিয়ে নাটক: পুনমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...