গত বছর তুমুল আলোচনায় ছিলেন বলিউড অভিনেতা ববি দেওল। অ্যানিমেলে দুর্দান্ত লুক আর অভিনয় দিয়ে নতুন করে মন জয় করেছেন ভক্তদের। এবার নতুন বছরে আসছে দুর্ধর্ষ অবতারে। ২৭ জানুয়ারি ববি দেওলের জন্মদিন উপলক্ষে তাঁর আসন্ন সিনেমা থেকে অভিনেতার লুক প্রকাশ করা হয়েছে যা বেশ চমকে দিয়েছে অনুরাগীদের!
দক্ষিণের জনপ্রিয় তারকা সুরিয়ার ‘কাঙ্গুভা’ চলচ্চিত্রে দেখা যাবে ববি দেওলকে।
সিনেমাটির নির্মাতারা ববি দেওলের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে লম্বা চুলে শিং পরিহিত অবস্থায় দেখা গেছে ববিকে। তাঁর একটি চোখ ছিল ভয়ানক এবং বুকে একটি পাঁজর লাগানো ঢাল পরতে দেখা গেছে। নারী যোদ্ধাদের একটি ভীড় তাকে ঘিরে রেখেছে।
দুর্ধর্ষ এক যোদ্ধার লুকেই ধরা দিয়েছেন ববি। জানা গেছে, সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করছেন ববি দেওল।
ববি দেওলের ৫৫তম জন্মদিন উপলক্ষে প্রযোজনা সংস্থা ‘স্টুডিও গ্রিন’ অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে ববির লুক প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘নির্মম, ক্ষমতাশালী, অবিস্মরণীয়। আমাদের উধিরনকে (ববি) জন্মদিনের শুভেচ্ছা।’
কাঙ্গুভার নায়ক সুরিয়া তাঁর সহ-অভিনেতা ববি দেওলের নতুন লুকের পোস্টারটি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন ববি দেওল ভাই। উষ্ণ বন্ধুত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের কাঙ্গুভায় শক্তিশালী উধিরানের চরিত্রে আপনাকে রূপান্তরিত হতে দেখাটা দারুণ ব্যাপার ছিল।’
সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন সুরিয়া।
প্রধান চরিত্রে সুরিয়াকে একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে। সঙ্গে থাকছেন দিশা পাটানি। সিনেমাটি ১০টি ভাষায় মুক্তি পাবে। ২০২৪ সালেই প্রেক্ষাগৃহে আসবে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post যে কারণে এখনও বিয়ে করেননি সাফা কবির
Next post কাদা মেখে স্পা দুই নায়িকার (ভিডিও)
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...