খুব জোরেশোরে চলছে ‘বড় মিঞা ছোট মিঞা’ সিনেমার শুটিং। কাজের ফাঁকেই সমুদ্রের ধারে হঠাৎ সারা শরীরে কাদা মাখামাখি করলেন সিনেমার দুই অভিনেত্রী আলয়া এফ এবং মানুষী চিল্লার। আলয়া ইনস্টাগ্রামে নিজেদের সেই ছবি শেয়ার করেছেন।
চোখে কালো সানগ্লাস। পরনে কালো মনোকিনি। কাঁধের ওপর এলিয়ে আছে ভেজা চুল। হাঁটু পানিতে দাঁড়িয়ে দুজনে পেছন ফিরে ‘লুক’ দিচ্ছেন ক্যামেরার দিকে। ছবি দেখে বোঝাই যাচ্ছে, দুই বন্ধু একটা দিন নিজেদের মতো করে কাটাচ্ছেন। কোনো ছবিতে পানির ওপর ভেসে আছেন আলয়া। কোনোটিতে আবার জলকেলিতে ব্যস্ত দুই অভিনেত্রী। তবে দুই নায়িকার সর্বাঙ্গে কাদা মাখা ছবিটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে।

কাদা মাখা নিয়ে অবশ্য রহস্য রাখেননি আলয়া। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ন্যাচারাল স্পা ডে’। অর্থাৎ প্রাকৃতিক স্পা তে মজেছেন দুজনে। ‘মাড স্পা’ বলিপাড়ার অনেকেরই পছন্দের বিষয়। এর আগে শেহনাজ হুসেনকে এমন কাদামাটি মেখে স্পা উপভোগ করতে দেখা গিয়েছিল। সর্বাঙ্গে কালো মাটির প্রলেপ লাগিয়ে তেমনই কিছু করছেন মানুষী এবং আলয়া।
এ বছরই মুক্তি পাবে অক্ষয়কুমার এবং টাইগার শ্রফ অভিনীত আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘বড় মিঞা ছোট মিঞা’ সিনেমাটি। এই সিনেমার নায়িকা নির্বাচন নিয়ে কম টালবাহানা চলেনি। অক্ষয়ের জন্মদিনে দুই নায়কের ছবি প্রকাশ্যে এলেও নায়িকা বাছতে হিমশিম খেতে হচ্ছিল নির্মাতাদের। দুজন নায়িকার মধ্যে একটি চরিত্র মানুষী করবেন সেটা ঠিক হয়েই গিয়েছিল। কিন্তু অন্য চরিত্রটি কে করবেন, সেটা কিছুতেই স্থির হচ্ছিল না। মাঝে এক বার জাহ্নবীর নাম উঠে এলেও পরে তা আবার বদলেও যায়। কিন্তু শেষ পর্যন্ত বাছাই করা হয় আলয়াকেই। আর শুটিং সেটেই যে দু’জনের বন্ধুত্ব হয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে। একটানা শুটিংয়ের মাঝে এক দিন ছুটি পেয়েই নিজেদের মতো সময় কাটাচ্ছেন আলয়া-মানুষী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নতুন লুকে চমকে দিলেন ববি দেওল
Next post যে কারণে ইরানে জয়া আহসান
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...