শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনও ব্যাচেলর জীবনই পার করছেন।
সবশেষ চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সাফা কবিরের অন্যতম বন্ধু অভিনেতা ফারহান আহমেদ জোভান। প্রেম করেই বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় এই তারকা।
জোভানের বিয়ের পর থেকেই আলোচনা শুরু হয়েছে সাফাকে নিয়ে। কারণ শোবিজ অঙ্গনে এই তারকার বন্ধুদের মধ্যে জোভান, তৌসিফ, সিয়াম, টয়া সবাই বিয়ে করে ফেলেছেন। শুধু অবিবাহিত রইলেন সাফা কবির।
তাহলে কবে বিয়ে করছেন তিনি? সাফা জানালেন, পছন্দের কেউ থাকলে এতদিনে হয়তো বিয়েটা হয়ে যেত। তার মানে অভিনেত্রী কারো সঙ্গে প্রেম করছেন না এখন!
বিয়ের প্রশ্নে সাফা কবিরের উত্তরটা এমন— ‘আগে আমাকে আর জোভানকে বিয়ে নিয়ে ধরত। এখন আমি একা। এখন সবাইকে বলি, তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে। তোরা সন্তানদের নিয়ে আমার বিয়ে খেতে আসিস। আর বলি, বন্ধুদের মধ্যে ব্যাচেলর থাকার দরকার আছে। তাদের বিবাহবার্ষিকীসহ নানা আনুষ্ঠানিকতায় কী পরব, কীভাবে সাজব, সেসব ভেবেই দিন কাটে। আমার বিয়ে নিয়ে ভাবি না।’
অভিনেত্রী জানান, বিয়ে নিয়ে এখনো তেমন কোনো ভাবনা নেই। নেই পছন্দের পাত্রও। থাকলে নাকি বিয়ে করে ফেলতেন। তবে ব্যাচেলর জীবনটাও দারুণ কাটাচ্ছেন। বন্ধু ও বন্ধুদের স্ত্রীদের সঙ্গেও দারুণ সময় কাটে। সাফা বলেন, ‘বিয়ে তো করতেই হবে। এটা সময় হলেই হবে। মা-বাবা মাঝেমধ্যে জানতে চান, পছন্দের কেউ আছে কি না। পছন্দের কেউ থাকলে হয়তো বিয়েটা হয়ে যেত।’
টিভি নাটকের পাশাপাশি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন সাফা। সম্প্রতি তার অভিনীত ‘আফসোস’ নাটকটি বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। প্রকাশ্যে এসেছে ‘টিকিট’ ওয়েব সিরিজের ফার্স্টলুক। যেখানে সাহসী একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রেস্তোরাঁ ব্যবসায় নামলেন সানি লিওন
Next post নতুন লুকে চমকে দিলেন ববি দেওল
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...