১১ বছর প্রেম করার পর প্রিয় মানুষকে বিয়ে করলেন নব্বই দশকের জনপ্রিয় মডেল-অভিনেতা পল্লব। তার স্ত্রীর নাম ওয়াহিদা রাহী। পারিবারিক আয়োজনে গত বছরের ১৩ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
পল্লব বলেন, ‘আগামী ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলাম। এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।’
স্ত্রী রাহীকে নিয়ে সাভার ব্যাংক টাউন এলাকার বাসায় রয়েছেন পল্লব। পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহী বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম। অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করতেছি, বিয়ে তো করলাম মাত্র।’
২০১২ সালে পল্লব-রাহীর প্রথম পরিচয়। এরপর তারা পরস্পরের সঙ্গে কথা বলতেন। রাহী বলেন, ‘আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গে একটা বিজ্ঞাপনে কাজ করেছি। এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখা হতো, ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিই। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেলি।’
বিয়ে না করায় পল্লবের মা অনেক বেশি চিন্তিত ছিলেন। কয়েক বছর ধরে নানাভাবে চেষ্টা করেন ছেলেকে বিয়ে দেওয়ার। অবশেষে মায়ের ইচ্ছা পূরণ হয়েছে। এ বিষয়ে পল্লব বলেন, ‘ছেলের বউকে পেয়ে মা এখন খুব খুশি। মায়ের খুশিতে আমিও খুশি।’
আরও খবর
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি...
