গেল বছর ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন শবনম বুবলী। বর্তমানে ব্যক্তিগত জীবনের সেইসব আলোচনা দূরে সরিয়ে ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সেই মতে, কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় যুক্ত হয়ে শুটিং শুরু করেছেন এই নায়িকা। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং, পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে।
রোববার ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় নির্মাতা রাশেদ রাহা, অভিনেতা কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাসসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ছিলেন বুবলীও।
প্রথমবার টালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বুবলী। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। সেই সঙ্গে নিজেকে সৌভাগ্যবানও মনে করছেন এই অভিনেত্রী।
সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখী হয়ে বুবলী বলেন, ‘২০২৪ সালে আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টালিউড ইন্ডাট্রির ছবি দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি। এতে সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি স্যার ও সৌরভ দাস দাদার মত অভিনেতা। এটি পরিচালনার দায়িত্বে আছেন রাশেদ রাহা। এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সবকিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে।’
বুবলীর কথায়, ‘বাংলাদেশ ও এখানকার মধ্যে বড় মিল হলো ভাষাগত। যদিও আমাদের একই ভাষা কিন্তু দুই বাংলাতেই মিষ্টি-দুষ্টু একটা ভাব আছে। আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। বাংলাদেশ-কলকাতায় আমরা মিলেমিশে একাকার। ঢাকা থেকে কলকাতা আসতে ৩০-৪০ মিনিট লাগে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড, নিয়ম-কানুন, ভিসা- এতো কিছু না থেকে যদি অবাধ যাতায়াত হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হত। অবশ্য এটাতে কিছু করার নেই। কারণ, দেশের জায়গা থেকে মেইনটেইন করতে হয়। তবে দুই ইন্ডাস্ট্রির আবেগ ভালোবাসা শেয়ার হচ্ছে।’
বছরের শুরুতেই দিয়েছেন ‘পুলসিরাত’ নামের নতুন এক সিনেমার খবর। এছাড়া, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় বুবলীর বেশ কয়েকটি সিনেমা।
আরও খবর
মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী
তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা...
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
