বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কাজ নিয়ে খুব একটা আলোচনায় নেই তিনি। তবে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বার বার অভিযোগের আঙুল উঠেছে তার দিকেই। কারণ, সে সময় অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী।

সুশান্তের মৃত্যুর পর যেন হাজারও বিতর্কের জালে বাঁধা পড়েন রিয়া। এমনকি জেলও খাটতে হয়েছে তাকে। এবার জেলের দুর্বিষহ অত্যাচারের বর্ণনা দিলেন অভিনেত্রী।

সুশান্তের মৃত্যুর পর রিয়ার নামে থানায় অভিযোগ করেন অভিনেতার বাবা। এ কারণে প্রায় দুইমাস মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দি ছিলেন রিয়া। সুশান্তের রহস্যমৃত্যুতে শুধু রিয়া নন, জেল খাটতে হয়েছে অভিনেত্রীর ভাই শোইক চক্রবর্তীকেও।

জেলে কাটানো জীবন কেমন ছিল রিয়ার? ভারতীয় গণমাধ্যমে এবার সেই বর্ণনাই দিলেন অভিনেত্রী।

সুশান্ত যখন মারা যান সে সময় দেশজুড়ে লকডাউন চলছিল। আর করোনাকালে জেলবন্দি হওয়ায় প্রায় ১৪ দিন একা একটা কক্ষে থাকতে দেওয়া হয় রিয়াকে। পাশাপাশি তাকে খাবার হিসেবে দেওয়া হতো রুটি আর ক্যাপসিকাম।

আবেগতাড়িত হয়ে পড়েন রিয়া বলেন, করোনাকালের কিছু নির্দিষ্ট নিয়মের জন্যই ১৪ দিন জেলের একটা ঘরে সম্পূর্ণ একা রাখা হয়। আমাকে জিজ্ঞেস করা হতো দুপুরে খাব কি না। সত্যি বলতে এতো ক্ষুধা পেতো এবং ক্লান্ত থাকতাম যে, যেটাই খেতে দেওয়া হতো আমাকে সেটাই খেয়ে নিতাম।

অভিনেত্রী আরও বলেন, সেই সময় আমাকে রুটি আর ক্যাপসিকাম খেতে দেওয়া হতো। সেটা কিন্তু তরকারির মতো ছিল তেমনটা ভাবারও কোনো কারণ নেই। সেটাতে শুধুই ক্যাপসিকাম এবং জল থাকত। তাছাড়া জেলে যে মানসিক অত্যাচার সহ্য করেছি সেখানে শারীরিক অসুবিধা কিছুই না আমার কাছে।

জেলবন্দি সময়ে বেশ কিছু বাস্তবতার সম্মুখীন হন রিয়া। বলা যায়, নিজের মধ্যে কিছু নৈতিকতা তৈরি হয় এই অভিনেত্রীর। আবার নিজেকে অনেক সময় ভাগ্যবান বলেও মনে হয়েছে রিয়ার।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জেলবন্দি থাকাকালীন দেখেছি অনেক বন্দির পরিবারের সামর্থ্য নেই। তাই পাঁচ-দশ হাজার টাকার বিনিময়ে তাঁদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার কেউ ছিল না। আমার তো তাও পরিবার এবং বন্ধুরা আছে। তাই নিজেকে ভাগ্যবান বলে মনে হতো আমার।
সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিমান বাহিনীর কর্মকর্তা হলেন মিস আমেরিকা
Next post মমতাজ বেগমের স্ট্যাটাস নিয়ে হৈচৈ
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...