পর্নো দুনিয়াকে বিদায় জানিয়ে বলিউডে পা রাখেন সানি লিওন। তারপর কেটে গেছে এক দশক। অভিনয়ের পাশাপাশি এবার রেস্তোরাঁ ব্যবসায় নামলেন এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর প্রদেশের নয়ডাতে রেস্তোরাঁ চালু করেছেন সানি লিওন। গত ২০ জানুয়ারি রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর নাম রেখেছেন ‘চিকা লোকা’। তবে সানি এই যাত্রা একা শুরু করেননি, এতে তার ব্যবসায়ীক পার্টনার হিসেবে রয়েছেন সিঙ্গিং বোলস হসপিটালিটির পরিচালক সাহিল বাওয়েজা।
সানি লিওন তার স্বামী ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁটির উদ্বোধন করেন। নতুন এ প্রতিষ্ঠানের বেশ কটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। দু’তলা বিশিষ্ট ঝকঝকে এ রেস্তোরাঁর ডেকোরেশনে যে কারো চোখ আটকে যাবে।
সানি লিওন বলেন, ‘আমি মনে করি, বিনোদনকারীদের শুধু চলচ্চিত্র ও টিভি শোয়ে আটকে থাকলে চলবে না। অবশ্যই আমাদের উদ্যোগ নেওয়া উচিত, নতুন কিছু করা প্রয়োজন; যাতে আমরা আমাদের ব্র্যান্ডকে প্রসারিত করতে পারি।’
এক সময় পর্নো দুনিয়া কাঁপানো সানি লিওন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর ‘জিসম টু’র মাধ্যমে বলিউড সিনেমায় নাম লেখান। পরবর্তী সময়ে ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আবারও বিয়ে করলেন স্বাগতা, বরের পরিচয় কি (ভিডিও)
Next post যে কারণে এখনও বিয়ে করেননি সাফা কবির
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...