বলিউড অভিনেতা অক্ষয় কুমার। একের পর এক মুক্তি পাচ্ছে তার সিনেমা। তবটা নামের পাশে সুপারহিটের ট্যাগ লাগছে না। এরই মাঝে চলছে তার নতুন সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুক্তির গুঞ্জন। এই ছবি কবে মুক্তি পাচ্ছে প্রশ্নের ভিড় জমেছিল ভক্ত মহলে। নতুন বছরে ভক্তদের সুখবর দিলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ইনস্টাগ্রাম পোস্টে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটি মুক্তির তারিখ জানালেন তারা।
জানিয়েছেন, ২০২৪ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। তবে কোন ঈদ তা নিশ্চিত করেননি অভিনেতারা। সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে।
কিছুদিন আগে সিনেমাটির শুটিং চলাকালীন আঘাত পান অক্ষয় কুমার। সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। এর জন্য তিনি কখনোই সাহায্য নেন না বডি ডাবল কিংবা পেশাদার স্টান্টম্যানের। তাই অনেক দৃশ্যে বিষয়টা অতিরিক্ত ঝুঁকিরও হয়ে যায়। তেমনি এক অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময়ই আঘাত পান অভিনেতা। তবে প্রাথমিক চিকিৎসার পর শুটিং চালিয়ে যান অক্ষয়।
অক্ষয়-টাইগারের দ্বৈরথ পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। টাইগার জিন্দা হ্যায় খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, পৃথ্বীরাজ সুকুমারন ও জাহ্নবী কাপুর। প্রযোজকের ভূমিকায় রয়েছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশন মেহরা এবং আলি আব্বাস জাফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মারকুটে অ্যাকশনে বছর শুরু আদরের
Next post নতুন বছরে পূজা বেশ কিছু পরিকল্পনা
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...