চলতি প্রজন্মের চিত্রনায়ক আদর আজাদ। এরইমধ্যে বেশ কয়েকটি ছবির মাধ্যমেই আলোচনায় এসেছেন তিনি। এবার নতুন বছরের প্রথমদিন এলো তার নতুন সিনেমার ঘোষণা। সিনেমার নাম ‘লীলা’। পরিচালনা করবেন অলোক হাসান। ছবির নাম ঘোষণা করা হয়েছে ‘টিজার’ প্রকাশের মাধ্যমে। যা দেখে আন্দাজ করা গেল, ‘লীলা’ হতে যাচ্ছে পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা। টিজারে আদর মারকুটে অ্যাকশনের মাধ্যমে বছর শুরু করলেন।
ছবিটির গল্প ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। পরিচালক জানান, ‘লীলা’ হচ্ছে চরিত্রের নাম।
তাকে ঘিরেই গল্প। অ্যাকশন ধাঁচের ‘লীলা’ প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘এরইমধ্যে আমি যে সিনেমাগুলোতে অভিনয় করেছি তার মাধ্যমে বুঝেছি সবাই আমাকে কেমন সিনেমায় চায়। ‘লীলা’ একেবারে অ্যাকশন ছবি। তবে সব কিছুই থাকবে এখানে। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে। ‘লীলা’ মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাজউকের ১০ কাঠার প্লট পেলেন শুভ
Next post সুখবর দিলেন অক্ষয়-টাইগার
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...