নতুন বছরে পূজা বেশ কিছু পরিকল্পনা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে আসেন। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। শাহীন সুমন পরিচালিত এ সিনেমা ২০১২ সালে মুক্তি পায়।
২০১৮ সালে ‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশকটি সিনেমা মুক্তি পায়। গত বছর পূজার ‘জ্বিন’ সিনেমা মুক্তি পায়।
নতুন বছরে সাজিয়েছেন বেশ কিছু পরিকল্পনা।
পূজা জানান, বরাবরের মতো এ বছরও সিনেমা নিয়েই থাকবেন। সিনেমার শুটিং, কিছু টিভিসি করার ব্যাপারে কথা হয়েছে, সেগুলোর কাজ করা, পাশাপাশি নিজেকে আরও প্রস্তুত করে সিনেমায় আত্মনিয়োগ করার কথাও জানান। পূজা বলেন, বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই।
সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর আমার বেশকিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *