এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। আবার মাঝে মধ্যেই নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে খবরের শিরোনামেও উঠে আসে তার নাম। এবার তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে সুনেরাহর।
সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সুনেরাহ। পাশাপাশি ফেসবুক পোস্ট নিয়েও ব্যাপক ভয়ে থাকেন বলে জানান এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সহকর্মী ও পছন্দের মানুষদের জন্মদিন বা বিশেষ দিনে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান সুনেরাহ। সেই ধারাবাহিকতায় সোমবার (২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেবুকে তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সুনেরাহ।
আর এতেই ঘটে বিপিত্ত। অনেকেই সেই ছবি নিয়ে নাটক ও সিনেমার বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন। আর সেখানেই নানা সমালোচনা হয় সুনেরাহ এবং নুহাশকে নিয়ে। নুহাশের সঙ্গে প্রেম করছেন কি না? এমন প্রশ্নে রীতিমতো ঝড় উঠে গ্রুপগুলোর মন্তব্যের ঘরে। পাশাপাশি তাদের প্রেমের গুঞ্জন উঠে নেটদুনিয়ায়।
গণমাধ্যমে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে সুনেরাহ বলেন, এগুলো শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন নুহাশ আমার মিডিয়ার সহকর্মী বলেই কি আপনারা জিজ্ঞাসা করছেন। কিন্তু মিডিয়ার বাইরের বন্ধুদের সঙ্গে ছবি দিলেও একইভাবে মন্তব্য করে। এখন সোশ্যাল মিডিয়ার কে কী বলছে, এগুলো ঘেঁটে কি লাভ আছে? মানুষ তো কতো কিছুই বলে। ফেসবুক মানেই মানুষ যা ইচ্ছা বলতে, লিখতে পারবে। যে কারণে এখন ছবি পোস্ট করতেই বিরক্ত লাগে। বন্ধুদের সঙ্গে ছবি দিলেও ধরে নেয় বয়ফ্রেন্ড। পরে যা ইচ্ছা, তা–ই বলতে থাকে। এখানে স্বাধীনতা বলে কিছু নেই।
কিছুদিন আগেই এক ব্যক্তি ফেসবুক থেকে সুনেরাহর ছবি ডাউনলোড করে নিজের বলে দাবি করেন। পরে সেই ব্যক্তি সুনেরাহকেই অভিযুক্ত করে ফেসবুকে ক্লেইম করেন। এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, আমার ছবি সেটা অন্য একজন আমার পোস্ট থেকে কপি করে আমাকে দোষী বানিয়েছে, ফেসবুকের কাছে অভিযোগ করেছে, আমি তার ছবি ব্যবহার করেছি। যা হওয়ার তা–ই! মার্চ পর্যন্ত আমি ফেসবুক পেজ ব্যবহার করতে পাবর না। আমার নিজের ছবি দিয়েই কপিরাইট ক্লেইম দিয়েছে। যে ক্লেইম করেছে, সে আবার আমাকে ব্লক করে রেখেছে। তাকেও ধরতে পারছি না। এখন কী করব, কিছুই করার নেই।
অভিনেত্রী আরও বলেন, এখনও অনেক ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, যাদের নিয়মিত কাজ মানুষকে বিপদে ফেলা। কেউ কেউ নিয়মিত অভিনয়শিল্পীদের অনুসরণ করে ওত পেতে থাকেন ক্ষতি করার জন্য।
সুনেরাহ বলেন, আমি নুহাশের ‘মশারি’ সিনেমায় অভিনয় করেছি। সেটি বেশ কিছু উৎসব থেকে পুরস্কৃত হয়েছে। গতকাল ছিল নুহাশের জন্মদিন। তার সঙ্গে ছবিসহ ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানালে ক্ষতি কী? এখানে কার সঙ্গে কী বন্ধুত্ব, চেনাজানা হতে পারে না!
এর আগে অভিনেতা রাজের সঙ্গে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল সুনেরাহ। সেসময় ব্যাপক তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। শুধু তাউই নয়, ওই ঘটনার জেরেই রাজ-পরীমণির সংসারে শুরু হয় অশান্তি। এমনকি সংসার ভাঙার জন্য অনেকাংশে সুনেরাহকেও দায়ী করেন পরীমণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আমির খানের মেয়ে ইরার বিয়ে
Next post বিয়ে নিয়ে নুসরাতের পরিকল্পনা
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...