এক বিরল অসুখে ভুগছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। শুনে চমকে গেলেও সত্যি ভালো নেই তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী, জানালেন তার সমস্যার কথা।

জানালেন, আলিয়া এই অসুখে আক্রান্ত সেই ছোট থেকেই। অসুখটির নাম ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’। এই অসুখের উপসর্গ কেমন, এবং কীভাবে তাকে ভুগতে হয়, সে বিষয়েও খোলাসা করেন আলিয়া।

তিনি বললেন, ‘এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন। আমার এডিডি আছে। তাই কোনো কাজে খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না। ফলে এমন কাজ করতে হয়, যা দ্রুত করা যায়।’

এই অসুখের কারণে বিয়ের দিনও আলিয়া তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেও জানান। অভিনেত্রীর কথায়, ‘আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট বলেছিলেন, আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘণ্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘণ্টা দেব না, কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’

সাধারণত আলিয়া ভাট কারও সঙ্গে উগ্র ব্যবহার করেন না বলেই চলে, অন্তত বলিউডের ভেতর থেকে এমনটিই খবর। বর্তমানে তিনি ‘জিগরা’ ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। হাতে একের পর এক কাজ এখন আলিয়া ভাটের। তারই মাঝে মেয়েকেও দিতে হচ্ছে অনেকটা সময়। তাই নিজের জন্য বিন্দুমাত্র সময় নেই বলে দাবি করেন আলিয়া ভাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শঙ্কায় চিত্রনায়িকা ইধিকা (ভিডিও)
Next post যে অভিনেত্রী ঘোষণা দিলেন চতুর্থ বিয়ের (ভিডিও)
Close

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...