এফডিসির বাগানে জয় চৌধুরী, মামনুন ইমন, জিয়াউল রোশান, শিমুল খান ও শিপন মিত্ররা লুঙ্গি পরে ঘোরাঘুরি করছেন। কেনো ঘুরাঘুরি করছেন সে খবর ইতোমধ্যেই আঁচ করতে পেরেছেন। তারা অভিনয় করছেন অপারেশন জ্যাকপট নামের একটি সিনেমায়। সেই সিনেমাটির চরিত্র হয়ে উঠতেই তাদের এই বেশ।
মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। যৌথভাবে ছবিটি পরিচালনা করছেন ঢাকার দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।
শুটিংয়ের জন্য এফডিসিতে একসঙ্গে পাওয়া গেল চার নায়ককে যাদের প্রত্যেকেই লুঙ্গি পরে আছেন। সঙ্গে ছিলেন এক খল নায়কও। তারা হলেন মামনুন ইমন, জয় চৌধুরী ও শিপন মিত্র এবং শিমুল খান। তবে তাদের দেখা গেছে একেবারে অচেনা রূপে। এমনভাবে তাদের আগে দেখা যায়নি।
লুঙ্গি পরে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নায়ক ইমন বলেন, লুঙ্গি পরার অভ্যাস কারোরই নেই। হাতে গোনা কয়েকবার পরা হয়েছে। তাই এবার যখন ছবির প্রয়োজনে লুঙ্গি পরে সারা দিন অপেক্ষা করতে হচ্ছে, বারবার লুঙ্গির গিট ঠিক করতে হচ্ছে। এই নিয়ে মজাও হচ্ছে বেশ।
এফডিসির ২ নম্বর ফ্লোরে ‘অপারেশন জ্যাকপট’ চলছে শুটিং। সেখান থেকে চিত্রনায়ক জিয়াউল রোশান জানান, লুঙ্গি পরার অভিজ্ঞতা প্রথমবার হয়েছে। ভালো লাগছে সব মিলিয়ে।
আরও খবর
ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি...
মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে...
সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে...
মা হচ্ছেন প্রিয়াঙ্কা
টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল...
যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’
রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে...
সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়
সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই...
