দুই বাংলাই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত নতুন সিনেমা ‘ফেরেশতে’। আগামী ২০ জানুয়ারি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবে ‘ফেরেশতে’ এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। ২০ জানুয়ারি বিকেল ৪টায় রয়েছে উৎসবের উদ্বোধনী আয়োজন, ঠিক এর পরই জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উপস্থিত দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় ‘ফেরেশতে’ সিনেমাটি গত বছর নভেম্বরে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়।
এই সিনেমায় জয়া আহসান ছাড়াও বাংলাদেশের আরও আছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।
এ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ। সিনেমায় বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্যের প্রতি বিশেষ মনোযোগ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post লুঙ্গি পরে এফডিসিতে তারকারা
Next post যে কারণে এমপি হতে চান অপু বিশ্বাস?
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...