ঠিক যখন শীত জেঁকে বসেছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শীতের সকালে লেপে মোড়ানো ভাবনার ছবি ভক্তদের হৃদয়েও ঝড় তুলেছে।
বুধবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে বিছানায় লেপে মোড়ানো অবস্থায় বসে থাকতে দেখা গেছে। বিভিন্ন পোজে ছবিগুলো তুলেছেন ভাবনা। যেখানে নায়িকাকে বেশ খোলামেলা রূপেই দেখা মিলেছে।
ভাবনার এই ছবির বিশেষত্ব ছিল, ঘুম থেকে ওঠা নায়িকার চেহারায় ছিল না কোনো মেকাপ, ফিল্টারের ছাপ। তবুও তাকে দেখা গেছে ভীষণ স্নিগ্ধ। ছবিগুলোর ক্যাপশনেও লিখেছেন সে কথা- ‘ক্লিন ফেস, ক্লিন হার্ট, ইউ ফিল ইট?’ হ্যাঁ, নেটিজেনরাও বেশ ভালোই অনুভব করছে ভাবনার এই অভিব্যক্তি।
অনেকেই তার ছবির প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, ‘শীতের সকালে উষ্ণতা ছড়িয়ে গেলেন ভাবনা।’ কারো মন্তব্য, ‘সাহসী তুমি, সুন্দরী তুমি।’
অভিনয়ের পাশাপাশি নাচেও সময় দিচ্ছেন ভাবনা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা। বর্তমানে নাচ-অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটে ভাবনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ইধিকার নতুন নায়ক
Next post লুঙ্গি পরে এফডিসিতে তারকারা
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...