ময়লার ভাগাড়। আর সেখানে পরিপাটি পোশাকে সেজেগুজে বসে-দাঁড়িয়ে আছেন কয়েকজন তারকা। এর মধ্যে রয়েছেন তাসনিয়া ফারিণ, তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, ইন্তেখাব দিনারের মতো শিল্পীরা। কিন্তু কেন?
এর উত্তর জানতে সেই ব্যক্তির দ্বারস্থ হতে হয়, যিনি চিত্রটি সামনে এনেছেন এবং এই পুরো ঘটনার কান্ডারি। তিনি কাজল আরেফিন অমি; ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নাট্যনির্মাতা। তিনি জানালেন, এটি আসলে তার নতুন ওয়েব ফিল্ম ‘অসময়’র প্রথম পোস্টার। আর গল্পের খাতিরেই এমন ব্যতিক্রম পোস্টার বানানো হয়েছে।
কমেডি ধাঁচের কাজের জন্যই অমির পরিচিতি। তবে এবার কমেডির সঙ্গে সমাজের কিছু অসঙ্গতি তুলে এনেছেন গল্পে। সব কিছু ঠিক থাকলে এ মাসেই ছবিটি মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
‘অসময়’-এর গল্প প্রসঙ্গে নির্মাতা অমি বলেন, ‘এখানে আমি মূলত সমাজের শো-অফের গল্প দেখাতে চাই। আমরা যেটা না, কিন্তু সেটা দেখানোতেই যেন বেশি পটু! সেই বিষয়টাই এখানে উঠে এসেছে।’
ওয়েব ফিল্মটির প্রযোজক ও বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “এই গল্প যখন প্রথমবার অমি আমাকে শোনায়, তখনই বুঝতে পারি সে দারুণ কিছু বানাতে চলেছে। ‘অসময়’ হবে আমাদের পক্ষ থেকে দর্শকের জন্য নিউ ইয়ার গিফট!”
ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিয়ের পিঁড়িতে বসছেন রাকুল প্রীত সিং
Next post বছরের শুরুতেই দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় গায়ক
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...