সিয়াম আহমেদ, সাফা কবির, টয়া, তৌসিফ মাহবুব ও তামিম মৃধা, পর্দার বাইরে তারা বেশ ভালো বন্ধু। পারিবারিক আয়োজন হলেই হরহামেশাই তারা হাসি-আড্ডায় মেতে ওঠেন। তবে এ আয়োজন একটু বিশেষ; কারণ এতে বর সেজে বিয়ের সংবর্ধনা সেরেছেন তাদেরই বন্ধু ফারহান আহমেদ জোভান।
গত ১২ জানুয়ারি ঘরোয়া আবহে বিয়ে করেছেন জোভান। পাত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। এবার জাঁকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন করেছেন জোভান-নির্জনা। সেটা হয়েছে কক্সবাজারের একটি রিসোর্টে। আর সেই আয়োজনেই মঞ্চে উঠে নেচেছেন সিয়াম-তৌসিফ-তামিমরা। ব্যাকগ্রাউন্ডে বেজেছে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমার গান ‘লুটপুট গায়া’।

মুহূর্তটি সামনে এনেছেন নায়ক সিয়াম। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘হঠাৎ নাচ, আমাদের ‘লুটপুট’ বন্ধুর জন্য।’
শুধু সিয়াম, তৌসিফ, তামিমই নন, তাদেরকে নাচে নেতৃত্ব দিয়েছেন জোভান। সেই গানে-নাচেই যেন মঞ্চের সামনে বসা প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা নিবেদন করেছেন অভিনেতা জোভান।
এদিকে রবিবার (২১ জানুয়ারি) প্রথমবার স্ত্রীর চেহারা প্রকাশ্যে এনেছেন জোভান। বিয়ের খবর প্রকাশের ১০ দিনের মাথায় ভক্তদেরকে স্ত্রীর মুখ দেখালেন এই অভিনেতা।
সংবর্ধনা আসরে তোলা একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘বাকিটা আল্লাহ ভরসা।’
ছবিতে দেখা যায়, অভিনেতা জোভানের পরনে গোলাপি রঙের শেরওয়ানি। তার স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন। পরস্পরের হাতে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে এই নবদম্পতি। তবে এর আগেও স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন এই অভিনেতা। কিন্তু প্রতিবারই স্ত্রীকে আড়ালে রাখার চেষ্টা করে গেছে তিনি। তখন থেকেই ভক্তদের কৌতূহল তৈরি হচ্ছিল জোভানের স্ত্রীর সম্পর্কে।
জোভান-নির্জনার ঘনিষ্ঠরাই শুধু কক্সবাজারের এই আয়োজনে যোগ দিয়েছেন।
জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ঢাকায় চলচ্চিত্র উৎসবে যা বললেন শর্মিলা ঠাকুর
Next post আবারও বিয়ে করলেন স্বাগতা, বরের পরিচয় কি (ভিডিও)
Close

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...

সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন সালমান শাহ। [embed]https://www.youtube.com/watch?v=h_-pulbsd44[/embed] মাত্র...

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...