মিউজিক ইন্ডাস্ট্রিতে আর ফিরছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। গত এক সপ্তাহ ধরে মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে ব্রিটনি স্পিয়ার্সের সংগীত জগতে ফেরা নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর এমন কথা জানিয়ে দিলেন এই গায়িকা।
ছড়িয়ে পড়া খবরের মধ্যে জানা যায়, নিজের দশম অ্যালবামের জন্য গীতিকারদের সঙ্গে কথা বলছেন এই গায়িকা। এবার এ ব্যাপারে মুখ খুলেছেন ব্রিটনি নিজেই। ভক্তদের জানিয়েছেন এই খবরের কোনো সত্যতা নেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এসব বেশির ভাগ খবরই ভুয়া।
তারা বলছে যে আমি নতুন অ্যালবামের জন্য বিভিন্ন লোকের সঙ্গে কাজ করছি…। আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরছি না।’
স্পিয়ার্স লিখেছেন, তিনি শুধু মজা করার জন্য সংগীত লিখেছেন। তিনি এ-ও জানান, গত দুই বছরে মানুষের জন্য ২০টিরও বেশি গান লিখেছেন।
২০২২ সালের আগস্টে স্পিয়ার্স স্যার এলটন জনের সঙ্গে ‘হোল্ড মি ক্লোজার’ গানটি গেয়ে ছয় বছরের বিরতি ভাঙেন। অগণিত ভক্তও চেয়েছিলেন স্পিয়ার্স আবার সংগীতে ফিরে আসুক। যদিও স্পিয়ার্স এ বিষয়ে আগে থেকে কিছু স্পষ্ট করেননি। তবে এবার খোলাখুলিভাবে বিষয়টি স্পষ্ট করলেন তিনি।
গত বছর ‘দ্য ওম্যান ইন মি’ শিরোনামে স্মৃতিকথা প্রকাশ করেন স্পিয়ার্স। সেই সময় তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে সংগীত তার মূল লক্ষ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post চ্যালেঞ্জিং চরিত্রে অন্তত জলিল
Next post পশ্চিমবঙ্গে সেরা অভিনেত্রীর তালিকায় জয়া-ফারিণ
Close

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...