চুলে আর্মি কাট, পরনে লুঙ্গি, গলায় গামছা, হাতে রেডিও; খানিক অচেনা বছরের শুরুতেই চমকে দিলেন অন্তত জলিল। এই লুক তিনি ধারণ করেছেন আলোচিত মুক্তিযুদ্ধের ছবি ‘অপারেশন জ্যাকপট’র জন্য। ছবিটি শুটিং শুরু হয়েছে চলতি সপ্তাহে। তাতে শুক্রবার (৫ জানুয়ারি) থেকে অংশ নিলেন অনন্ত জলিল।
জলিলের দাবি, ১৪ বছরের ক্যারিয়ারে তাকে এমন গেটআপে দেখেননি সিনেমার দর্শকরা। চরিত্রের প্রয়োজনেই তিনি প্রথমবার এমন লুকে হাজির হতে যাচ্ছেন। তারই শুরুটা হলো শুক্রবার বিএফডিসি’র ২ নম্বর ফ্লোর থেকে।
এদিন আনন্ত জলিল বলেন, “এর আগের ছবিগুলোতে আমি কোন গ্রুমিং করিনি। কিন্তু ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয় শুরুর আগে আমাকে গ্রুমিং করতে হয়েছে। আমি বলব, এটা একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার। ভালোবাবে চরিত্রটি প্লে করার চেষ্টা করছি।”
পিরিওডিক্যাল সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও রাজীব কুমার।
ছবিটির প্রযোজক স্বপন চৌধুরী বলেন, ‘অনন্ত জলিলের ডেডিকেশন আমাকে উদ্বুদ্ধ করেছে। সিনেমায় দুটো লুকেই আমরা তাকে দেখাবো। যেহেতু এটা পিরিওডিক্যাল সিনেমা, তাই চরিত্রের প্রয়োজনে মিশন সাকসেস করতে সব ধরনের কৌশলের মধ্য দিয়ে তাকে যেতে হবে। এখানে তেমন একটি চরিত্রে তাকে দেখা যাবে। আবার তার পুরনো লুকেও তাকে আমরা দেখাবো।’
নির্মাতাদ্বয় জানান, সিনেমাটি কমান্ডো মিশন নির্ভর গল্প। যে কারণে হিরোয়েটিক ব্যাপারটা অনুল্লেখযোগ্য, এখানে চরিত্রের গভীরতা গুরুত্বপূর্ণ।
২৯ ডিসেম্বর থেকে প্রথম লটে এফডিসিতে শুরু হওয়া ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর গাজীপুর সহ চারটি সমুদ্র বন্দর হয়ে ভারত ও ফ্রান্সে হবে সিনেমাটির বাকি শুটিং।
সিনেমায় অনন্ত জলিল ছাড়াও শুটিংয়ে এফডিসিতে অংশ নিয়েছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুণ, রেবেকা, মিশা সওদাগর, অমিত হাসান, রোশান, নিরব, আমান রেজা, ইমন, জয় চৌধুরী, ওমর সানী, শহিদুল ইসলাম সাচ্চু, ডন, ড্যানি সিডাক, শিবা শানু, গাংগুয়া, বড়দা মিঠু, জাদু আজাদ, নাদের চৌধুরী, সাদেক সিদ্দিকী, সাব্বির, মেহেদী হাসান ফাহিম, সাগর, খালেদ সুজন, পীরজাদা হারুন, পল্লব, শিমুল খান, খোরশেদ আলম খসরু, সাঞ্জু জন, শিপন মিত্রসহ অনেকে।
আরও খবর
মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী
তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা...
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
