মানুষ, জলবায়ু ও সংস্কৃতির মেলবন্ধনে আয়োজিত ‘ইকোস অব দ্য ডেলটা’ কনসার্টে গাইবে জলের গান। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এ কনসার্টের আয়োজন করেছে ‘বায়োফিলিয়া’। গানের পাশাপাশি থাকছে নৃত্যনাট্যের পরিবেশনা।

দীর্ঘদিন ধরে জলবায়ু সুরক্ষায় কাজ করে যাচ্ছে বায়োফিলিয়া। সে কারণে প্রকৃতি আর মাটিঘেঁষা মানুষের গান গেয়ে দেশ-বিদেশে আলোড়ন তোলা সংগীতদল জলের গানকে নিয়ে ‘ইকোস অব দ্য ডেলটা’ অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ আয়োজন শুধু নিবন্ধিত অতিথিরা উপভোগ করার সুযোগ পাবেন।

জলের গানের সদস্য রানা সরোয়ার জানান, এ আয়োজন অন্য সব কনসার্ট থেকে কিছুটা আলাদা। এতে সুর-মূর্ছনার মধ্য দিয়ে প্রকৃতি আর মানুষের সংযোগ গড়ে তোলার আহ্বান জানানো হবে; যা সংগীত সন্ধ্যায় আগত দর্শক-শ্রোতামনে কিছুটা হলেও ছাপ ফেলবে বলে আশা করছেন তারা।

ছোট একটা বিরতির পর নিয়মিত স্টেজ শো করে যাচ্ছে জলের গান। কিছুদিন আগে এই গানের দল ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শিরোনামে একক পরিবেশনা দিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এর আগে সংগীত অনুরাগীদের তৃষ্ণা মিটিয়েছে ‘অন্তরঙ্গ জলের গান’ শিরোনামে একক কনসার্টের মধ্য দিয়ে। মাঝে আরও কিছু স্টেজ করেছে এই গানের দলটি। প্রতিটি আয়োজনই সাড়া ফেলেছে শ্রোতাদের মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ফের সরব কৃতি শ্যানন
Next post ব্যক্তিগত কথা ভক্তদের জানালেন সিডনি সুইনি
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...