ব্যক্তিজীবনে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জর্জরিত হন সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। ফলে এই গায়কের ওপর একরকম মুখ ফিরিয়ে নেন শ্রোতা-ভক্তরা। এরপর হারিয়ে যান এক অন্ধকার জগতে।

মাঝে কেটে যায় অনেকটা সময়। এর মাঝে অবশ্য অনেক খারাপ সময় কাটাতে হয়েছে নোবেলকে। জড়িয়ে পড়েন মাদকাসক্তে। এছাড়াও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন নোবেল। ফলে এর প্রভাব পড়ে গায়কের সংসার জীবনে।

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। এরপর খ্যাতির অন্ধকারে নানান বিতর্কিত কাণ্ড ঘটান নোবেল। ফলে তিক্ততা সৃষ্টি হয় স্ত্রী সালসাবিলের। তখন নোবেলকে নিয়ে তৈরি অশান্তিতে অতিষ্ঠ হয়ে ওঠে তার স্ত্রীর জীবন। শেষমেষ নোবেলের পরিণতি দাঁড়ায় সংসার ভাঙনে।

বলা বাহুল্য, একসময়ের সকলের চোখের মণি নোবেল ‘মাদকাসক্ত’ তকমাও পেয়ে যান। তবে তার কিছু অনুরাগীদের প্রার্থনা ছিল তার সুস্থতা কামনায়। কাটিয়েছেন রিহ্যাবেও। সেখানে একটা লম্বা সময় কাটিয়ে ফের কামব্যাক করছে এই গায়ক। কাজও পাচ্ছেন টুকিটাকি। একইসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার বার্তাও দিচ্ছেন।

নোবেলের ফিরে আসার খবরে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন নোবেলের প্রাক্তন স্ত্রী মেহরুবা সালসাবিল। তিনি বলেন, সত্যি বলতে নোবেল যদি ফিরেও আসে, দর্শকের ভালোবাসাটা আবার যেন পায়। এরকম না যে আমার সঙ্গে ফিরে আসবে।

নোবেলকে ফিরে আসার জন্য ঠিক হওয়ার কথা বলা হয়েছে বহুবার। তাকে নেশা বন্ধ করতে বলা হয়েছে। তার ফ্যানদের কষ্ট না দেওয়ার কথাও বলা হয়েছে বহুবার।

সালসাবিলের কথায়, নোবেলের পরিবারের জন্য, যারা তার ফ্যান, যে কাজে সবার জন্য কষ্টের কারণ হবে এ কাজগুলা তাকে না করতে বোঝানো হচ্ছিল। সেই জায়গা থেকে ওর ফ্যানদের জন্য হলেও সে যদি ফিরে আসে, তাহলে আমার আফসোস হবে না। বরং আমি অনেক বেশি আনন্দিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিয়ে-সংসার করতে চান না মিমি চক্রবর্তী (ভিডিও)
Next post ঠাডায়ে কাকে থাপ্পড় মারবেন মাহি? (ভিডিও)
Close

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...