‘সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা’ গান গেয়ে লাখো তরুণের মনে ঝড় তুলেছেন আবার ‘রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়’ মতো জীবনমুখী ধারার গানের জন্যও আলাদা প্রশংসা কুড়িয়েছেন। নব্বইয়ের দশক থেকে বতর্মান কাল পর্যন্ত যার গান শ্রোতা মহলে ব্যাপক প্রশংসিত।

তিনি দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শুক্রবার (১২ জুলাই) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে যোগ দিয়ে মন্ত্রমুগ্ধ পরিবেশনায় সংগীতপ্রেমীদের গান গেয়ে শুনিয়েছেন।

এদিকে ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে নচিকেতার সঙ্গে প্রথমবারের মতো মঞ্চ মাতালেন অভিনেতা ফেরদৌস আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নচিকেতার সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা, অনেক দিন পর দেখা এই প্রথম আমরা একসাথে ঢাকার মঞ্চে।’
ক্যাপশনের শেষাংশে ফেরদৌসের ভাষ্য, ‘এ যেন হঠাৎ বৃষ্টি। কি অসাধারণ একজন সুরকার এবং সিঙ্গার। হঠাৎ বৃষ্টি কিন্তু নচিকেতা দার প্রথম চলচ্চিত্র। অনন্ত ভালোবাসা তোমার জন্য।’ এ পোস্টে দুই স্টারের ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন।
এক ভক্তা লিখেছেন, ‘আপনি আমার খুব পছন্দের একজন অভিনেতা। আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা রইল, ফেরদৌস ভাই আপনার হঠাৎ বৃষ্টি সিনেমা এটা ভোলা যায় না, আর নচিকেতা দার গান গুলো অসাধারণ, আমি আপনাদের সিনেমার গান বা অডিও গান সব সময় শুনে থাকি, এককথায় আমি আপনাদের খুব বড়ো ভালোবাসার ফ্যান সেই হঠাৎ বৃষ্টি থেকে শুরু করে।’
আরেক ভক্তের ভাষ্য, ‘শুভকামনা রইলো সবসময় ভাই, এভাবেই এগিয়ে যেতে হবে। হঠাৎ বৃষ্টি ছায়া ছবি অতুলনীয় একটি চলচ্চিত্র এবং দর্শক সমর্থন প্রিয় ছায়া ছবি যা সমাজের বাস্তবতা তুলে ধরে।’
উল্লেখ্য, নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়। নচিকেতার সকল একক অ্যালবাম ও যৌথ অ্যালবাম ও সিনেমার গান সমূহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রহস্যময় পোস্ট নাতাশার
Next post শত্রু বেড়ে গেছে মিষ্টি জান্নাতের (ভিডিও)
Close

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...