সংযুক্ত আরব আমিরাতে ৩৩ দিন ধরে আটকে আছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী-গায়িকা সোফিয়া হায়াত। অজানা কারণে তার উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সোফিয়া হায়াত তার ইনস্টাগ্রামে আবেগঘন একটি ভিডিও পোস্ট এসব তথ্য জানান। ভিডিওতে কথা বলতে বলতে তাকে কাঁদতে দেখা যায়। এ ভিডিওর ক্যাপশনে বিস্তারিত বর্ণনা করেছেন সোফিয়া।

লেখার শুরুতে সোফিয়া হায়াত বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞাসহ ৩৩ দিন ধরে দুবাইয়ে আটকে আছি। প্রতিটি দিন সংগ্রাম করছি। মামলার বিষেয়ে আমি কথা বলতে পারব না এবং বলবও না।’

দুবাইয়ে প্রতি সপ্তাহে ১ হাজার পাউন্ড খরচ হচ্ছে সোফিয়ার। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার লন্ডনের বাড়িতে আমি আগে যেতে চাই। কারণ সেখানে আমার জীবন আটকে আছে। আমি ক্লিনিকসহ দুটো ব্যবসা চালু করেছি। কিন্তু এক মাস ধরে তা বন্ধ রয়েছে। আমার আয়ের পথ বন্ধ হয়ে গেছে, দুবাইয়ে সঞ্চিত অর্থ খরচ করছি। থানায় আসা-যাওয়া, বাসা ভাড়া, খাবার বাবদ প্রতি সপ্তাহে ১ হাজার পাউন্ড খরচ হচ্ছে। পাশাপাশি লন্ডনের বাড়ির বিলও আমাকে পরিশোধ করতে হচ্ছে।’

সমস্যা সমাধানের জন্য পুলিশ সোফিয়াকে সহযোগিতা করছেন। তা জানিয়ে তিনি বলেন, ‘আমার মামলার বিষয়ে পুলিশ খুবই সহযোগিতা করছে। তারা বলেছে, খুব শিগগির এর সমাধান হবে। একটি সিস্টেমের মাধ্যমে আমি বাড়ি ফিরে যাব। কিন্তু নিশ্চিত নেই কতদিন লাগবে। মামলাটি আগেই বাদ পড়েছে, এখন একটু সময় প্রয়োজন। আমি কখনো চিন্তাও করিনি আমার সঙ্গে এমন কিছু ঘটবে। আমি দারুণ কিছু সহযোগিতাপরায়ণ মানুষ পেয়েছি, তাদের মধ্যে পুলিশও রয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

‘আমি দুবাই ছেড়ে যেতে পারব না জেনে মানসিক চাপ অনুভব করি। আমি কোনো পরিকল্পনা করতে পারি না। আমি জানি না কখন বাড়ি ফিরব। আমি আমার বাড়ি, কুকুর এবং ব্যবসাকে মিস করছি।’ বলেন সোফিয়া।

ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বস। জনপ্রিয় এই শোয়ের সপ্তম সিজনে হাজির হয়েছিলেন সোফিয়া হায়াত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post যে কারণে ইরানে জয়া আহসান
Next post গ্র্যামি অ্যাওয়ার্ড ঘরে তুললেন যারা
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...