ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। রুপালি পর্দার রসায়ন বাস্তব জীবনেও গড়িয়েছে। কয়েকবার গুঞ্জন উঠেছে, লিভ-ইন করছেন তারা। এবার এই সম্পর্ককে স্বীকৃতি দিতে চাইছেন এই যুগল। আগামী মাসে বাগদান সারবেন বলে গুঞ্জন উড়ছে।
নিউজ১৮ তেলেগু ভার্সনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, বিজয়-রাশমিকা তাদের সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বাগদান সারবেন তারা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি বিজয় কিংবা রাশমিকা।
২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।
‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post যাদের হাতে উঠলো ৮১তম গ্লোব অ্যাওয়ার্ডস
Next post প্রেক্ষাগৃহে আসছে মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’
Close

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...

যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’

রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়। নির্মাতা...

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...

নতুনরূপে কুসুম শিকদার

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার...

সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)

  জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন...