দীর্ঘদিন পর পর্দায় আসছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। নতুন বছরে নতুন সিনেমায় কাজ করছেন নায়িকা। এ জন্য তিন বছর পর ফিরেছেন দেশে। সম্প্রতি শাবনূর ঘোষণা দিয়েছেন ‘রঙ্গনা’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় করবেন।
এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন। একই ভাবে দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।
গতকাল শুক্রবার প্রকাশ পেয়েছে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিনভাবে দেখা গেছে শাবনূরকে। কখনো নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল নব্বইয়ের এ ব্যস্ত নায়িকা। ধারনা করা হচ্ছে- তিনটি চরিত্রেই পর্দায় হাজির হচ্ছেন তিনি। যদিও নির্মাতা বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি বলেন, ‘দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’।’
আরও আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। দুই ঈদের যেকোনোটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন, তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারীকেন্দ্রিক গল্পে সিনেমাটি নির্মিত হবে।
‘রঙ্গনা’য় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর ও কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post যে কারণে এমপি হতে চান অপু বিশ্বাস?
Next post ‘টুয়েলভথ ফেল’এর পরিচালককে দেখেই কাঁদলেন বাস্তবের মনোজ কুমার
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...