ভারতে দুর্গাপূজার পরে ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর প্রথমে বক্স অফিসে তেমন সাড়া পায়নি। তবে, সম্প্রতি ওটিটিতে মুক্তিতে বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই সিনেমাটি হইচই ফেলে দিয়েছে। সর্বমহলে আলোচিত এ সিনেমা যার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে, সেই মনোজ কুমার শর্মার সঙ্গে দেখা করেছিলেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। তাদের সেই সাক্ষাতের একটি ভিডিও শেয়ার করেছেন পরিচালক।
হিন্দুস্তান টাইমস বাংলার এর প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার সঙ্গে তার স্ত্রী আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীকেও দেখা যায়। সিনেমাটির স্ক্রিপ্ট রিডিং সেশনের সময় তাদের দেখা হয়েছিল। তখন পরিচালক বিধু বিনোদ চোপড়াকে দেখেই কেঁদে ফেলেছিলেন আইআরএস অফিসার।
ভিডিওতে দেখা যায়, মনোজ কুমার শর্মা যখন কাঁদছেন, তখন তাকে জড়িয়ে ধরে আছেন পরিচালক। মনোজ কুমার শর্মা এই সিনেমাটি বানানোর ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন এমনটা নয়। তিনি বাস্তবেও অনেককে অনুপ্রেরণা যুগিয়েছেন।
টুয়েলভথ ফেল সিনেমাটিতে উচ্চাকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা, মন দিয়ে পড়াশোনা করা, চেষ্টা এবং হাজারো প্রতিকূলতার পর লক্ষ্য পূরণের গল্প উঠে এসেছে।
২০২৩ সালে বলিউডের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে সিনেমাটি।
বাস্তব জীবনে আর্থিক ও পারিবারিক বিভিন্ন সমস্যা সঙ্গী করে বেড়ে ওঠেন মনোজ কুমার শর্মা। পরিবারকে সহযোগিতা করতে পড়াশোনার পাশাপাশি অটো রিকশাও চালাতেন তিনি। মাধ্যমিকে কোনোরকম পাস করলেও দ্বাদশ শ্রেণিতে হিন্দি ছাড়া সব বিষয়ে ফেল করেছিলেন তিনি। পরেরবার অনেক কষ্টে দ্বাদশ পাস করেন।
সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলে দেওয়া ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি ইতোমধ্যে ৬০ কোটির বেশি রুপি ব্যবসা করেছে। ছবিটি নির্মাণে ব্যয় হয় মাত্র ২০ কোটি রুপি। এ সিনেমায় মনোজ চরিত্রে বিক্রান্ত ম্যাসি ও শ্রদ্ধা চরিত্রে অভিনেত্রী মেধা শংকর অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ‘রঙ্গনা’র ফার্স্ট লুকে শাবনূর
Next post মিলার ‘গো ভোট’
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...