৪৬ বছর আগে কলম্বিয়ার বারানকিলায় জন্মগ্রহণ করেন বিশ্ব বিখ্যাত সংগীতশিল্পী শাকিরা ইসাবেল মেবারাক রিপোল ওরফে শাকিরার। এবার নিজের জন্মভূমির তরফে দুর্দান্ত উপহার পেলেন খ্যাতনামী সংগীতশিল্পী।
‘কুইন অফ ল্যাটিন মিউজিক’ (ল্যাটিন সঙ্গীতের রানি) হিসাবে নিজের পরিচিতি তৈরি করেছেন শাকিরা। গানের পাশাপাশি নাচেও সমান ভাবে দক্ষ তিনি। তারই একটি নাচের বিশেষ ধরনের ভঙ্গিমা অনুকরণ করে কলম্বিয়ার বারানকিলায় একটি মূর্তি তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মাগডালেনা নদীর ধারে একটি উদ্যানের মধ্যে মূর্তি স্থাপন করা হয়।
মূর্তিটি সম্পূর্ণ তামা দিয়ে তৈরি। এর উচ্চতা ২১.৩ ফুট বা প্রায় সাড়ে ছয় মিটার। মূর্তি উদ্বোধনের মুহূর্তগুলি নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন শাকিরা নিজেই।
শাকিরার মূর্তি নির্মাণের নেপথ্যে রয়েছেন ইনো মারকোয়েজ নামের এক শিল্পী। এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-এর পাতায় মূর্তির ছবি পোস্ট করে ইনোকে ধন্যবাদ জানান শাকিরা। ইনোর পাশাপাশি স্থানীয় আর্ট স্কুলের যে সকল ছাত্রছাত্রী এই মূর্তি নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার শাকিরার মূর্তি উদ্বোধনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শাকিরার বাবা-মা এবং ভাইয়েরা। তা ছাড়াও সিটি মেয়র জেমি পুমারেজো ছিলেন সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শুভশ্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল
Next post বিয়ের পিঁড়িতে বসছেন রাকুল প্রীত সিং
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...