ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। সন্তান, সংসার নিয়ে বেশ ভালোই কাটছে তাদের সময়। তবে প্রায়ই তারা নানা কারণে সমালোচিত হন। বছর শেষে রাজের সঙ্গে এক ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেই শুভশ্রীকে নিয়ে হচ্ছে নিন্দে।
অন্য সবার মতো ২০২৩-এর শেষ দিনে পার্টিতে মেতে উঠেছিলেন তারা। সেখানে রাজের সঙ্গে লিপলক অর্থাৎ ঠোঁট-চুমুর এক ছবি দিয়েছেন শুভশ্রী। আর এরপরই শুরু হয়েছে সমালোচনা।
একজন লিখেছেন, সারাক্ষণ ধরে প্রমাণ দিতে চায় ওরা হ্যাপি কাপল। এসব ছবি তুলে পোস্ট করা বাস্তবে অসুখীদের কাজের ট্রেন্ড। আর একজন লিখেছেন, এত শো-অফের তো দরকার ছিল না। চুমু খেতেই পারেন, সবার সামনে এভাবে দেওয়ার কী দরকার?
এর আগেও চুম্বনের ছবি দিয়ে ট্রলড হয়েছেন তিনি। কটাক্ষ যে সেলেব জীবনের নিত্যসঙ্গী। আর এই কটাক্ষকে কবেই বা পাত্তা দিয়েছেন তারা?
প্রসঙ্গত, নভেম্বরের শেষ দিনে মা হয়েছেন শুভশ্রী। ঘরে এসেছে মেয়ে ইয়ালিনি। মা হওয়ার কিছুদিন পরেই বিদেশ থেকেও ঘুরে এসেছেন দুজনে। তারা বাঁচেন নিজের শর্তে। তাই এই ট্রল নিয়েও খুব একটা বিচলিত নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মঞ্চে বান্ধবীকে চুমু খেলেন রাষ্ট্রপতি
Next post নাচের ভঙ্গিমায় শাকিরার ২১ ফুটের বিশাল মূর্তি
Close

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...

সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন সালমান শাহ। [embed]https://www.youtube.com/watch?v=h_-pulbsd44[/embed] মাত্র...

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...

যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’

রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়। নির্মাতা...

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...