বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বয়স আশির চৌকাঠ পার করেছে। অথচ আজও ক্লান্তিকে ধারে কাছে ঘেঁষতে দেন না তিনি।
যুগ যুগ ধরে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে এক নিয়মেই একই ধরনের কাজ করে আসছেন হিন্দি সিনেমার কিংবদন্তীর।
আনন্দবাজারের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড শাহানশাহর সেই রুটিনের কথা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন বলিউডের খলনায়ক রঞ্জিত।
এই অভিনেতা বহু সিনেমায় অমিতাভের সহশিল্পী হয়েছেন। তাই অমিতাভকে কাছ থেকে দেখার সুযোগ তার হয়েছে।
রঞ্জিত বলেন, অমিতাভ কতখানি শৃঙ্খলাপরায়ণ তা ভাবনার বাইরে।
তার কথায়, ‘আমরা একসঙ্গে প্রথম বার ‘‘রেশমা অউর শেরা’’ সিনেমার কাজ করেছি। এটি ছিল অমিতাভের দ্বিতীয় দ্বিতীয় সিনেমা। এর আগে উনি ‘সাত হিন্দুস্তানি’তে কাজ করেছিলেন। আমি শুটিংয়ে সময় তার সঙ্গে একই তাঁবুতে ছিলাম, আরও দুজন ছিলেন আমাদের সঙ্গে।’
রঞ্জিত আরও জানান, তিনি নাকি শুটিং চলাকালীন অমিতাভের রুটিন দেখে কৌতুহলী হয়ে পড়েছিলেন।
তিনি বলেন, ‘দেখতাম, তিনি প্রতি রাতে কিছু লিখতেন এবং সকালে প্রার্থনা করতেন। এক দিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে রোজ রাতে আপনি কী লেখেন? উনি বলেছিলেন, আমি প্রতিদিন আমার বাবা-মাকে চিঠি লিখি এবং সকালে গীতা পড়ি। এটাই ছিল তার প্রতি দিনের রুটিন।’
এমন নিষ্ঠাপরায়ণ জীবনই আজ তাকে এমন সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছে বলেই মনে করেন রঞ্জিত।
সংখ্যার হিসেবে বয়স ৮৩ হলেও কয়েক প্রজন্মের অভিনেতার সঙ্গে টক্কর দিয়ে কাজ করে চলেছেন অমিতাভ।
এই বয়সেও শুটিংয়ে পৌঁছান সহকর্মীদের আগে, সিনেমার স্বার্থে ছোটখাট টিলা থেকে লাফ দেওয়া বা হিমালয় বাইতেও পিছপা নন তিনি।
গেল দুই বছরে শুটিং সেটে কয়েকবার গুরুতর আহত হলেও, সুস্থ হয়ে ফিরেছেন শুটিং ফ্লোরে। শরীর স্বাস্থ্যকে নিজের ‘বশে রেখেছেন’ তিনি।
অমিতাভের ব্যায়ামের প্রশিক্ষক এর আগে বলেছিলেন, অভিনেতার শরীরচর্চা শুরু হয় ভোর ৬টা থেকে। শুরুতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও প্রাণায়াম করেন। পরে কয়েকটি যোগাসন করেন। মেডিটেশনও করেন ঘড়ি ধরে। সাধারণত এই নিয়মের ব্যতিক্রম হয় না।
আরও খবর
তামান্নার ‘আজ কি রাত’র বাজিমাত
বলিউডের আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া। পরপর বেশ কিছু গানে নিজের যোগ্যতা প্রমাণ করে এই দক্ষিণী নায়িকা এখন...
যে শর্তে ডন করবেন শাহরুখ খান
জনপ্রিয় বলিউড ছবি ‘ডন’-এর পরবর্তী কিস্তিতে রণবীর সিংয়ের অভিনয়ের কথা ছিল। সেভাবেই চলছিল প্রস্তুতি। কিন্তু শেষ মুহূর্তে এসে ‘ডন থ্রি’...
গুঞ্জন হলো সত্যি: বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল
দক্ষিণ ভারতের অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে গত বছর থেকেই প্রেমের গুঞ্জন ছড়াচ্ছিলো। বছরের মাঝামাঝি শোবিজ অঙ্গন সরগরম...
মেয়ের বয়সী তরুণীর সঙ্গে প্রেম, মুখ খুললেন অভিনেতা শুভাশিস মুখার্জি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ও ভিডিওতে সমুদ্রতীরে এক তরুণীর সঙ্গে দেখা গেছে অভিনেতা প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে। সৈকতে...
সিনেমা হলে ফ্লপ, ওটিটিতে বাজিমাত
মরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত কোর্টরুম ড্রামা ‘হক’ প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য পায়নি। গত বছরের ৭ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি...
‘টক্সিক’-এর টিজার প্রত্যাহার দাবি
কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমার টিজার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। টিজারে ‘অশ্লীল দৃশ্য’ দেখানোর অভিযোগ তুলে কর্ণাটক রাজ্য মহিলা...
