হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। সিন্ডি মরগানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফ্লোরিডার পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা।
সংবাদমাদ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের খবর অনুযায়ী, বার্ধক্যজনিত কারণে অভিনেত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কখন মৃত্যু হয়েছে তার, সেটি জানাতে পারেননি কর্মকর্তারা।
মরগান বেড়ে উঠেছেন শিকাগোতে। ক্যারিয়ারের শুরুতে একজন মডেল হিবেবে দৃষ্টি কাড়েন সবার। আইরিশ স্প্রিং সাবানের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে।
এছাড়া ১৯৮০ সালে রাঞ্চি হিট সিনেমা ‘ক্যাডিশ্যাক’-এ অভিনয়ে করে ফিচার ফিল্মে ডেবিউ হয় তার। চেভি চেজ ও রডনি ডেঞ্জারফিল্ডের বিপরীতে অভিনয় করেছিলেন মরগান। হ্যারল্ড রামিস পরিচালিত এই সিনেমা ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা।
১৯৮২ সালে কাল্ট সাই-ফাই ফিল্ম ‘ট্রন’-এ অভিনয় করেন মরগান। যা ওই সময় যুগান্তকারী ভিডিও গেম ভিজ্যুয়ালগুলোকে বড়পর্দায় নিয়ে আসে। এতে তিনি লোরা নামে একজন কম্পিউটার প্রোগ্রামার এবং ইরোরি নামে একজন ডিজিটাল প্রতিরূপে অভিনয় করেছিলেন।
‘ক্যাডিশ্যাক’ এবং ‘ট্রন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন মরগান।
‘ম্যাটলক’, ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘চিপস’ ও ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কে এই আলোচিত মডেল তাসনিয়া (ভিডিও)
Next post বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ফেরদৌসের কর্মসূচি শুরু
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...