শুরুতে বন্ধুত্ব, এরপর প্রেম। সম্পর্কের ব্যপ্তি এক দশকেরও বেশি সময়। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন হলিউড তারকা সেলেনা গোমেজ এবং সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। শনিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সেলেনা গোমেজ ইনস্টাগ্রামে বিয়ের দিনটির বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন। তিনি ছবি ও ভিডিও পোস্ট করে দিনটিকে স্মরণীয় করে রেখেছেন।

গোমেজ ও ব্ল্যাঙ্কোর পরিচয় হয়েছিল অনেক আগেই, যখন সেলেনা ছিলেন মাত্র ১৭ বছর বয়সী। মেয়ের সঙ্গীত ক্যারিয়ার শুরুতে বেনিরে সঙ্গে প্রথম দেখা করে দিয়েছিলেন গোমেজের মা। এরপর দ্রুতই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

ব্ল্যাঙ্কো গোমেজের ২০১৫ সালের রিভাইভাল অ্যালবামের দুটি গান প্রযোজনা করেন। পরে ২০১৯ সালে ব্ল্যাঙ্কোর এক গানে অংশ নেন গোমেজ। ২০২৩ সালে তাঁদের আবার একসঙ্গে দেখা যায় সিঙ্গল সুন গানে। সেই বছরই তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। অবশেষে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সারেন এই জুটি।

এই বছরের মার্চে মুক্তি পায় তাঁদের যুগল অ্যালবাম আই সেড আই লাভ ইউ ফার্স্ট-যেখানে আছে মোট ১৪টি গান। অ্যালবাম প্রকাশের আগে স্পটিফাই একটি ৩৩ মিনিটের কথোপকথন প্রকাশ করে, যেখানে দম্পতি তাঁদের সৃজনশীল প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

সেলেনা বলেন, ‘আমাদের প্রতিদিনের আলাপই অনেকটা গানের মতো হয়ে যেত। আমরা কখনোই ভেবে বসতাম না যে আজ গান লিখতে হবে। শুধু আড্ডা দিতাম আর গান তৈরি হয়ে যেত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নারী প্রযোজকের অনৈতিক প্রস্তাবে রাজি হয়েছিলেন সাইফ
Next post আড়াই হাজার বছরের পুরোনো নগরজীবনের জীবন্ত ইতিহাস মহাস্থানগড় (ভিডিও)
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...