বলিউডের গ্লোবাল আইকন হিসেবে ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন দীপিকা পাড়ুকোন। এবার লুই ভ্যুটন (এলভিএএইচ প্রাইজ ২০২৫) এর জুরি সদস্য হিসেবে তার ঘোষণা করা হল। তিনি প্রথম ভারতীয় ব্যক্তি, যিনি এই পুরস্কারের জুরি সদস্য হলেন।

মঙ্গলবার সন্ধ্যায় এলভিএএইচ প্রাইজের ইনস্টাগ্রাম পেজে দীপিকার নাম ঘোষণা করা হয়।

সেখানে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, দীপিকা পাড়ুকোন এ বছরের এলভিএএইচ প্রাইজ-এর ফাইলান রাউন্ডে জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মনোমুগ্ধকর অভিনয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী উপস্থিতি দর্শকদের অনুপ্রাণিত করে চলেছে।’

এ ঘোষণার আগেই দীপিকাকে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল। লাল রঙের ওভারসাইজড নিট সোয়েটার, ডেনিম এবং ট্যান বুটে তিনি ধরা দেন ক্যামেরায়। এবার পরিষ্কার হলো-প্যারিসে তার সফর এই লুই ভুঁতোঁ ইভেন্টের সঙ্গেই জড়িত।

ফ্যাশন নেটওয়ার্ক জানিয়েছে, এ বছরের জুরিতে থাকছেন মোট ১২ জন ফ্যাশন জগতের কিংবদন্তি। তাদের মধ্যে রয়েছেন-সারা বার্টন, জোনাথন অ্যান্ডারসন, নিকোলা ঘেসকিয়ের, মার্ক জ্যাকবস, কেনজোর নিগো, ফিবি ফিলো, স্টেলা ম্যাককার্টনি, সিলভিয়া ভেনচুরি ফেন্ডি এবং ফ্যারেল উইলিয়ামস।

আগামী ৩ সেপ্টেম্বর প্যারিসের ফাউন্ডেশন লুই ভুতোঁন-এ ৮ জন ফাইনালিস্ট প্যানেল থেকে একজন বিজয়ী নির্বাচিত হবেন।

প্রসঙ্গত, এলভিএএইচ প্রাইজ নতুন ও উদীয়মান ফ্যাশন ডিজাইনারদের আন্তর্জাতিকভাবে পরিচিত করার একটি বড় প্ল্যাটফর্ম। ১৮ থেকে ৪০ বছর বয়সী এবং কমপক্ষে দুইটি ডিজাইন কালেকশন থাকা ডিজাইনাররা এই প্রাইজের জন্য প্রতিযোগিতা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ভূত হয়ে আসছেন রাশমিকা
Next post
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...