জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বাঁধন।
সোমবার (২৮ অক্টোবর) ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। জীবনের বিশেষ দিনটি বাসায় নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন বাঁধন। তবে মায়ের জন্মদিনে একটি বিশেষ আবদার করেছেন অভিনেত্রীর মেয়ে।
এ বিষয়ে গণমাধ্যমে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমার একমাত্র মেয়ে চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।’
মেয়ের আবদার বাঁধন আদৌ পূরণ করবেন কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে অতীতে এত ভয় পেয়েছি, আমার ওপর দিয়ে এত ট্রমা গেছে যে, এখনো ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সে-ই আমার পথচলার সঙ্গী হবে।’
‘অনেক বেশি ফোকাস আমি। সবকিছু ভালোর দিকেই যাচ্ছে। জীবন বেশ সুন্দর। জীবন মানেই কর্মময় এবং অনেক কিছু।’ বলেন বাঁধন।
জানা গেছে, আগামী মাসে শুটিংয়ে ফিরবেন বাঁধন। সানী সানোয়ার পরিচালিত ‘এষা মার্ডার’ সিনেমার কিছু দৃশ্যের কাজ এখনো বাকি। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বাঁধনকে।
এ ছাড়া ‘মাস্টার’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন বাঁধন। এটি নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শুভর সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ঐশী (ভিডিও)
Next post বিয়ের দুই মাস পরই মা হওয়ার ঘোষণা অ্যামির (ভিডিও)
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...