বিয়ের দুই মাস পরই মা হতে যাওয়ার ঘোষণা দিলেন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশের মধ্য দিয়ে সুখবরটি জানান এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে দেখা যায়, খোলা মাঠে সাদা গাউন পরে স্বামীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন অ্যামি জ্যাকসন। এতে তার বেবি বাম্প স্পষ্ট। তা ছাড়াও স্বামীর সঙ্গে আরো আনন্দঘন মুহূর্তের বেশ কটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।
গত ২৯ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২৪ আগস্ট বিয়ে করেন এই জুটি। এটি তাদের প্রথম সন্তান। তবে কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন তা জানাননি অ্যামি।
সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে প্রথম পরিচয় হয় অ্যামির। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে সম্পর্কের কথা স্বীকার করেন অ্যামি।
সাধারণত দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন অ্যামি জ্যাকসন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। তবে এড ওয়েস্টউইক নামের আফ্রিকান মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।
অ্যামি জ্যাকসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ক্রাক’। গত ২৩ ফেব্রুয়ারি মুক্তি পায় সিনেমাটি। এতে তার সহশিল্পী ছিলেন বিদ্যুৎ জামাল, অর্জুন রামপাল, নোরা ফাতেহি প্রমুখ। আপাতত তার হাতে আর কোনো সিনেমার কাজ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)
Next post সুখবর দিলেন আথিয়া-রাহুল (ভিডিও)
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...