বিয়ের দুই বছরের মধ্যেই সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। জানালেন, অন্তঃসত্ত্বা তিনি। এর মধ্য দিয়ে তার ও ক্রিকেটার কে এল রাহুলের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে।
যদিও জল্পনা শুরু হয়েছিল চলতি বছরের মাঝামাঝি সময়ে। তখন দু’জনের কেউ ই কোন কথা বলেননি। তবে অবশেষে গুঞ্জন হলো সত্য। ভারতীয় ক্রিকেট দুনিয়ার নক্ষত্র কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টি জানিয়ে দিলেন যে তারা বাবা-মা হচ্ছেন। শুধু তাই নয়, কবে আসবে সন্তান তাও জানিয়ে দিলেন দুই তারকা। জানালেন আগামী বছর অর্থাৎ ২০২৫ সালেই দুই থেকে তিন হচ্ছেন তারকা দম্পতি।
এ দিন ইনস্টাগ্রামে এক পোস্ট শেয়ার করেছেন রাহুল ও আথিয়া। তাতে লেখা, “২০২৫-এই আমাদের জীবনের সুন্দর আশীর্বাদটি আসতে চলেছে।”
পাঁচ বছর প্রেমের পর ২০২৩ সালে বিয়ে করেছিলেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। এই বছরের এপ্রিল মাসে আচমকাই রটে তিনি মা হচ্ছেন। যদিও সে সময় অন্তঃসত্ত্বা ছিলেন না আথিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক আথিয়া ঘনিষ্ঠ এক ব্যক্তি সে সময় সংবাদমাধ্যমে জানান, “সবে বিয়ে করেছেন তার। এই মুহূর্তে জীবনে ভীষণ খুশি। এই বৈবাহিক জীবন আপাতত উপভোগ করতে মন চাইছে তাদের। যা রটেছে তা সঠিক নয়। যখন সব সত্যি হবে তখন ওরা নিজেরাই সকলের সঙ্গে এই খবর ভাগ করে নেবেন। কারণ, শেট্টি পরিবার এমনই। কোনও কিছুই গোপন রাখেন না তারা।”
এবার সুখবর আসতেই আনন্দের সঙ্গে তা প্রকাশ্যে আনলেন।
ভালবেসেই বিয়ে করেছিলেন রাহুল ও আথিয়া। দু’জনে দুই জগতের মানুষ। তবু বাইশ গজ ও বিনোদন দুনিয়া যেন কোথায় গিয়ে মিলে গিয়েছিল। গত বছর মাত্র ৬০ জন অতিথি নিয়ে বিয়ে করেছিলেন তারা। হইচই থেকে বিরতই থেকেছিলেন। কিন্তু কেন? এ নিয়ে মুখ খুলেছিলেন আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেট্টি। তিনি জানিয়েছিলেন, শুধুশুধু ভিড় বাড়াতে চাননি তারা। সব দর্শককেই যাতে সমানভাবে আপ্যায়ন করতে পারেন সেই কারণেই এ হেন সিদ্ধান্ত নিয়েছিল দুই পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিয়ের দুই মাস পরই মা হওয়ার ঘোষণা অ্যামির (ভিডিও)
Next post কি খেলার ইঙ্গিত দিলেন কঙ্গনা (ভিডিও)
Close

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...