সোশ্যাল মিডিয়ায় নাফিসা কামালের সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বুধবার (১৪ আগস্ট) সাকিব আল হাসানকে ঘিরে গুজব ছড়িয়ে পড়ে যে, উম্মে আহমেদ শিশিরের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে গেছে!
এছাড়া সাকিবের ‘হোটেল জীবন’ নিয়ে এক তরুণীর ভিডিওবার্তা এবং এরপর শিশিরের বেশকিছু ফেসবুক পোস্ট হঠাৎ উধাও হয়ে যাওয়া নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জনের জন্ম দেয়। তবে গুজব ছড়ানোর কয়েক ঘণ্টার মাঝেই ফেসবুকে সরব হলেন সাকিবের স্ত্রী শিশির। দীর্ঘ এক পোস্টে জানালেন, সাকিব স্বামী হিসেবে অসাধারণ।
এরইমধ্যে চিত্রনায়িকা বর্ষার একটি ফেসবুক পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা সৃষ্টি হয়েছে, যেখানে তিনি কারও উদ্দেশ্যে খোঁচা মেরে লিখেছেন ‘সবাই কিন্তু পোড়া ভাত খায়না’।
সেই পোস্টে বর্ষা লিখেছেন, ‘ভাত যখন রান্না করা হয়, কেউ চায়না ভাত পুড়ে যাক। মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বুঝা যায় ওহ ভাত পোড়া গন্ধ। পোড়া ভাত শুকনা মরিচ, লবন, পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখায় খেয়ে দেখবেন কি স্বাদ। আর হ্যাঁ, সবাই কিন্তু পোড়া ভাত খায়না।’
তবে বর্ষা কাকে খোঁচা মেরে পোস্ট করেছেন সে বিষয়ে জানা যায়নি। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই ‘সাকিব-শিশির’ লিখে মন্তব্য করেছেন। আরেকজন লিখেছেন, ‘নিজের অতীত ঘাইটেন, কত পোড়া ভাত খাইছেন আপনিও’।
আরও খবর
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
