ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। যদিও সিনেমা ও ক্যারিয়ারের তুলনায় ভিন্ন সব কর্মকাণ্ডে বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি মেগাস্টার শাকিব খানের একটি ব্যবসায়ীক আয়োজনে উপস্থিত ছিলেন নায়িকা। সেখানে শাকিবের প্রতিষ্ঠান নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমণি।
শনিবার ঢাকার একটি হোটেলে নিজের প্রতিষ্ঠানের লোগো উন্মোচন করেন শাকিব। সেখান থেকে ফিরেই রাতে সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করেন পরীমণি। সেই ছবিগুলোর পোস্টে ট্যাগ করা হয় শাকিব খানের তিনটি প্রতিষ্ঠানের নাম।
ছবিতে দেখা যায়, চুল বেঁধে ওয়েস্টার্ন বেশভূষায় বেশ অনন্য লুকে ধরা দিয়েছেন পরীমণি। রেড ব্লো টপসের ওপর নেভি ব্লু কোট। কোটের ওপরে প্লাটিনাম চুমকি বসিয়ে লেখা শাকিবের প্রতিষ্ঠানের নাম। সঙ্গে ব্লু কালারের ওয়াইড লেগ ফরমাল প্যান্ট।
আবার রেড টপস থেকে ওপরের কোটটি আংশিক সরিয়ে নিজেকে কিছুটা খোলামেলা ভাবে ক্যামেরাবন্দি করেন পরী। সঙ্গে তার আবেদনময়ী চাহনি যেন ভক্তদের মনে ঝড় তুলে দেয়।
ছবির ওই পোস্টের ক্যাপশনে পরী লেখেন, ‘বস লেডি’! এতে তার ভক্ত-অনুরাগীরা একে একে ভালোবাসা ও মুগ্ধতা ছড়িয়ে দিতে থাকেন।
শুধু এবারই নয়, পরী তার ফেসবুক ওয়ালে প্রায়ই নিজের বিভিন্ন মূহুর্তের ছবি প্রকাশ করে থাকেন। ভক্তদের কাছে নিজের প্রতিদিনের আনন্দময় মূহুর্তগুলো তুলে ধরতেই নিয়মিত এটা করে থাকেন অভিনেত্রী।
উল্লেখ্য, পরীমণি সবশেষ ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
আরও খবর
ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায়...
ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা
https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি...
চিরসবুজ নায়ক জাফর ইকবাল
একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে...
রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি
বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প,...
হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.
বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি...
ঢালিউডের বুনো সুন্দরী পপি
সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের...
