সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ভোটের আগে সভানেত্রী শেখ হাসিনার আহ্বানে দলটিকে পূর্ণ সমর্থন দিতে মাঠে ছিলেন শোবিজ তারকারা।
তাই নির্বাচনে জয়লাভের পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের প্রচারণায় সরব থাকা শিল্পীরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গণভবনে তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান, অভিনেতা মীর সাব্বির, সাজু খাদেম, অভিনেত্রী শমী কায়সার, উর্মিলা শ্রাবন্তী কর, শামীমা তুষ্টি, তানভীন সুইটি প্রমুখ।
এবারের নির্বাচনে ভোটগ্রহণকে ঘিরেও তারকাঙ্গনে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বিনোদন অঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান। এ ছাড়াও আছেন আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম।
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পান ৬৫ হাজার ৮৯৮ ভোট।
তারকাদের মধ্যে ব্যাপক আলোচনায় ছিলেন রাজশাহী-১ আসন থেকে ‘ট্রাক’ মার্কায় নির্বাচন করা চিত্রনায়িকা মাহিয়া মাহি। আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। ৯ হাজার ৯টি ভোট পেয়ে তৃতীয় হন প্রচারকালে সাড়া ফেলা এ নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post প্রেক্ষাগৃহে আসছে মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’
Next post মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩ সিনেমা
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...